নিজের বয়স লুকোচ্ছেন সূর্যবংশী? এবার ১৫ বছর বয়সী ভারতীয় তারকাকে নিয়ে কড়া মন্তব্য করলেন অজি কিংবদন্তি

Published on:

Published on:

Big changes are coming to the India National Cricket Team.
Follow

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ মাত্র ১৫ বছর বয়সে ভারতীয় দলের (Indian Cricket Team) সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। নিজের অভিষেক সিরিজের ইংল্যান্ডের বিরুদ্ধে সফল না হলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন।

আইপিএলের মঞ্চে এবং ভারতের জার্সিতে বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্স করে সকলের নজর কেড়েছিলেন বৈভব। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ ক্রিকেটের কিভাবে এত মারাত্মক ব্যাটিং করছেন তা নিয়ে অবাক সকলেই। অনেকেই প্রশ্ন তুলেছেন যে সত্যিই তার বয়স বর্তমানে মাত্র ১৫ বছর কিনা সেই নিয়েও।

এবার এই বিশেষ প্রসঙ্গে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার তারকা বোলার ব্রেট লি-ও। নিজের সময়ে শচীন, লারা, ক্যালিস, গেইলদের মতো কিংবদন্তি ব্যাটারদের সমস্যায় ফেলেছিলেন এই তারকা ফাস্ট বোলার। কিন্তু বৈভবের ব্যাটিং দেখে তিনি মুগ্ধ। ভবিষ্যতে অনেক বড় তারকার রেকর্ড ভেঙে দেবেন এই তরুণ ভারতীয়, এমনটাই বিশ্বাস ব্রেট লি-র।

আরও পড়ুন: কিংবদন্তি জ্যাক ক্যালিসকে ছুঁয়ে ফেললেন রোহিত! এবার ঢোকার সুযোগ শচীন-সৌরভদের ক্লাবে

আর তার বয়স নিয়ে হওয়া বিতর্ক নিয়েও মূখ খুলেছেন প্রাক্তন অজি গতিদানব। এক সাক্ষাৎকারে ব্রেট লি বলেছেন, “ও একজন অসাধারণ ক্রিকেটার। অন্যান্য দেশের সবাই একটাই প্রশ্ন করে যে সত্যিই কি তার বয়স ১৫? বিশ্বজুড়ে তার বয়স ১৫ কি না, তা নিয়েই সম্ভবত সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। তার বয়স কত, তা নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই।”

আরও পড়ুন: রোহিত শর্মার পাশে পুরোপুরি দাঁড়াচ্ছেন না শুভমান গিল! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ভারতীয় তারকার

তিনি আরও যোগ করে বলেছেন, “তার বয়স যদি ১৫ বছর হয়, তাহলেও সেটা দারুণ ব্যাপার। আর যদি ও ১৭ বা ১৮ বছরেরও হয়, তাতেও কিছু যায় আসে না। এই ছেলেটি দারুণ ক্রিকেট খেলতে জানে। ভারতের জন্য সে এক দারুণ আবিষ্কার এবং ভবিষ্যতে সে আরও বড় বড় সাফল্য অর্জন করবে।”