নেতাজিকে কটূক্তি করলে হতে পারে জেল! হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published on:

Published on:

Suvendu Adhikari launched Bidyut Prahari app
Follow

বাংলা হান্ট ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose) সম্পর্কে অপমানজনক মন্তব্য করায় এবার কড়া পদক্ষেপ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নেতাজি কে নিয়ে কোন কটুক্তি করলেই তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়োজনে গ্রেফতারি পর্যন্ত হতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নেতাজিকে কটূক্তি নিয়ে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী

সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে বেশ কিছু অপমানজনক মন্তব্য করেছিলেন। সোশ্যাল মিডিয়ার পাশপাশি প্রকাশ্য সভা থেকেও কটুক্তি করেন তিনি। তারপরেই রাজনৈতিক মহলে শুরু হয় তুমুল সমালোচনা। যদিও এ প্রসঙ্গে আজই রাজ্যের পুরমন্ত্রী অগ্রিমিত্রা পাল স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতাজিকে নিয়ে কেউ যদি কটুক্তি করে থাকেন তাহলে সেটা তার ব্যক্তিগত কথা, সেটা বিজেপির কথা নয়।

অন্যদিকে আজই নবান্নের সভা ঘর থেকে উত্তরবঙ্গের বিধায়কদের পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । সেখান থেকেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেতাজিকে নিয়ে অপমানজনক মন্তব্য করার বিষয়টিকে রাজ্য সরকার মোটেই হাল্কা ভাবে নিচ্ছে না। তাই যারা সোশ্যাল মিডিয়া নেতাজিকে নিয়ে এই ধরনের পোস্ট করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাইবার সেলকে।

আরও পড়ুনঃ ‘BJP-র কেউ নেতাজিকে কটু কথা বললে সেটা তার ব্যক্তিগত কথা, দলের নয়’, সাফ জানালেন অগ্নিমিত্রা

বুধবার নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘কিছু মানুষ বিশ্ববন্দিত, প্রকৃত দেশপ্রেমিক, ভারতের স্বাধীনতার প্রধান স্থপতি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অপমানজনক মন্তব্য করে চলেছেন। এই ধরনের মন্তব্যকে রাজ্য সরকার মোটেই হালকাভাবে নিচ্ছে না।’ তাই নেতাজিকে অপমান করলে কেউ ছাড় পাবে না এমনকী প্রয়োজনে গ্রেপ্তার পর্যন্ত করা হতে পারে বলেও জানান তিনি।

সাংবাদিক বৈঠক থেকেই এদিন পোস্ট ডিলিট করার পরামর্শ দিয়ে শুভেন্দু বলেছেন, “আমি তাঁদের পরামর্শ দেব, অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। নিজেদের পোস্ট এখনই ডিলিট করুন।” একইসাথে নাম না নিয়েই কটুক্তিকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেছেন, “যাঁরা এই দুঃসাহস দেখিয়েছেন, তা ভাল নয়। এটা আমরা ভালভাবে নিচ্ছি না। অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন। পোস্ট ডিলিট করলেও ব্যবস্থা নেওয়া হতে পারে।”

তবে একইসাথে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন এই ধরণের মামলায় পুলিশের কাজ রাজ্য সরকার কোনো ভাবেই হস্তক্ষেপ করবে না। অর্থ্যাৎ এই ধরনের মামলায় সম্পূর্ণ আইন মেনে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে পুলিশ।