বাংলা হান্ট ডেস্কঃ বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় দীর্ঘ দিনের চর্চিত হাওড়া পুরসভার সংশোধনী বিলের (Howrah Municipality Ammendment Bill) সমর্থনে বক্তব্য রেখেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তারপরই সংবাদমাধ্যমের মুখোমখি হয়ে মন্তব্য করলেন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায় দীর্ঘ দিনের চর্চিত হাওড়া পুরসভার সংশোধনী বিল
প্রসঙ্গত, নতুন সরকার আসার পরেই এবার একলাফে বাড়তে চলেছে কলকাতা পুরসভার (KMC) মোট ওয়ার্ড সংখ্যা। এই বিষয়ে পুরমন্ত্রী প্রাক্তন শাসক দলগুলিকে কাঠগড়ায় তুলে খুব স্পষ্ট ভাষায় পুরমন্ত্রী বললেন, ‘অনেক সরকার এসেছে কিন্তু মানুষ পরিষেবা পায়নি। কিছুদিন আগেই ব্যাপক বৃষ্টি হয়েছে, তার জন্য জল জমে সাংঘাতিক অবস্থা হয়েছিল। এনিয়ে লাস্ট কোন সরকার কাজ করেনি। আজ বাড়ি-বাড়ি যে জল পৌঁছে দেওয়ার কথা,বাড়ি বানিয়ে দেওয়ার কথা, রাস্তাঘাট তৈরি করার কথা, ড্রেনেজ সিস্টেম ডেভলপমেন্ট করার কথা, রাস্তার পাশের লাইট ডেভলপ করার কথা, কোনো কাজ হয়নি। সুতরাং আমরা ওয়ার্ড গুলোকে বাড়াচ্ছি যাতে পরিষেবাটা মানুষ অব্দি পৌঁছাতে পারে।’
এসএসসি দুর্নীতি প্রসঙ্গেও অগ্নিমিত্রা পাল বললেন, ‘ দেখুন আমরা যখন সরকারে ছিলাম না তখনও আমরা প্রতিবাদ করে এসেছিলাম, কী করে ২৬ হাজার চাকরি চুরি হল? কী করে তাদের চাকরি দিতে হবে, বা পুরো স্বচ্ছতা আনতে হবে। আমাদের নতুন সরকার আসার পর সেই চেষ্টাই মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। আমরা তো স্বচ্ছতা মেইনটেইন করে কাজ করব।’
আরও পড়ুনঃ কলকাতাবাসীদের জন্য স্বস্তির খবর, চালু হল জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু, দেখুন লাস্ট ডেট
সম্প্রতি শ্যামবাজারে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চোর স্লোগান দেওয়া হয়েছে। এছাড়াও তিনি অভিযোগ করেছেন বর্তমান শাসক দল নেতাজি সুভাষচন্দ্র বসুকে অনবরত অপমান করছে। তাই উনি মালা কিনতে গিয়েছেন সেখানেও চোর স্লোগান শুনতে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমাদের দলের কেউ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুকে কটু কথা বলেন তাহলে সেটা তার ব্যক্তিগত কথা, আমাদের দলের কথা নয়। আমাদের স্পোকপার্সন যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় রাজ্য সভাপতি যতক্ষণ না কিছু বলছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতক্ষণ না কিছু বলছেন ততক্ষণ দয়া করে দুটোকে এক করবেন না।’
আরও পড়ুনঃ ‘পিসিপন্থী আর ভাইপোপন্থী মিলে লুটপন্থী’! অভিষেকের বিদেশ যাওয়ার প্রসঙ্গে বিস্ফোরক রুদ্রনীল
এছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে চোর চোর স্লোগান দেওয়ার বিষয়টিকেও চরম নিন্দা জানিয়ে কলকাতার পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এদিন বললেন, ‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উদ্দেশ্য করে যারা চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে। রাজ্যের প্রাক্তন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চুরি করেছেন, আপনি খুন করেছেন, আপনার শাড়িতে রক্তের দাগ আছে ।আমরা সবাই অনেকে অনেক কিছু বলি। তার তদন্ত হবে এবং আপনি করেওছেন। আজকে অভয়া বিচার পায়নি, এছাড়া ২৬ হাজার চাকরি গিয়েছে। আমরা ১০০ বছর পিছিয়ে গিয়েছি কিন্তু সেটার মানে এটা নয়, যে আমরা প্রাক্তন মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানে আপনি কাদা ছুড়বেন, গোবর ছুড়বেন, চটি ছুঁড়বেন, চোর চোর বলবেন প্লিজ এগুলো করবেন না। ‘
সবশেষে বিজেপি নেত্রীর সংযোজন, ‘আমাদের রাজ্য এগুলোকে সমর্থন করেনা। এটা আমাদের কালচার নয়। বাঙালির কালচার নয়। কেন করছেন এগুলো? আর এটা করছে তৃণমূল। আগের দিন এগুলো কারা করেছিল পুলিশ ছবির মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছে টিভির পর্দায়। পোর্টালেও দেখা গিয়েছে তারা সবাই তৃণমূলের লোক। আপনাদের সংস্কৃতি এরকম হতে পারে । ১৫ বছর ধরে এটাই করে এসেছেন। কিন্তু এটা নতুন সরকারের সংস্কৃতি নয়, এটা পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়।’













