বালেশ্বরে নন-ইন্টারলকিং কাজ, বাতিল বহু ট্রেন! যাত্রার আগে দেখুন তালিকা

Published on:

Published on:

Indian Railways Kharagpur-Balasore route; many trains cancelled until August 13
Follow

বাংলা হান্ট ডেস্ক: এবার বালেশ্বর স্টেশনের গুরুত্বপূর্ণ নন-ইকিং কাজের জেরে ব্যাপকভাবে ব্যাহত হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর শাখার ট্রেন পরিষেবা (Indian Railways)। ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে ১৩ আগস্ট পর্যন্ত ওই শাখায় বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। জেনে নিন সেই বিষয়ে বিস্তারিত তথ্য।

খড়গপুর-বালেশ্বর রুটে বড় বদল ১৩ অগাস্ট পর্যন্ত বাতিল বহু ট্রেন (Indian Railways)

৬৮০৪৯/৬৮০৫০ খড়গপুর-ভদ্রক-খড়গপুর মেমু এবং ৬৮০২১/৬৮০২২ খড়গপুর-বালেশ্বর-খড়গপুর মেমু ট্রেন। খড়গপুর থেকে ওড়িশাগামী বহু যাত্রী প্রতিদিন এই ট্রেনগুলিতে যাতায়াত করেন। এছাড়াও, বালেশ্বর থেকে গোপীনাথপুর নীলগিরি রুটে চলাচলকারী আপ ও ডাউন মিলিয়ে মোট তিন জোড়া মেমু ট্রেন (৬৮১৮৭/৬৮১৮৮, ৬৮১৮৫/৬৮১৮৬, ৬৮১৮৯/৬৮১৯০) ১৩ অগাস্ট পর্যন্ত পুরোপুরি বাতিল থাকছে (Indian Railways)।

Indian Railways Kharagpur-Balasore route; many trains cancelled until August 13

আরও পড়ুন: এঁচোড় দিয়ে খিচুড়ি কখনও খেয়েছেন? বর্ষায় একবার বানিয়ে দেখুন এই অভিনব পদ

পাশাপাশি ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভদ্রক-বালেশ্বর মেমু ট্রেনটির চাকাও এই ক’দিন গড়াবে না। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬৮১৮০ বারিপদা-বালেশ্বর মেমু ট্রেনটি গন্তব্যস্থল বালেশ্বরের বদলে রূপসা স্টেশনেই তার যাত্রা শেষ করবে। ঠিক একইভাবে, ৬৮১৮১ বালেশ্বর-বারিপদা মেমু ট্রেনটিও বালেশ্বরের পরিবর্তে রূপসা স্টেশন থেকেই বারিপদার উদ্দেশে রওনা দেবে।

অন্যদিকে, ৬৮০৫১/৬৮০৫২ বালেশ্বর-ভুবনেশ্বর-বালেশ্বর মেমু ট্রেনটির যাত্রাপথও সাময়িকভাবে পরিবর্তন করে ভদ্রক থেকে শুরু ও শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে ১২ ১৩ অগাস্ট এই ট্রেনটির পরিষেবা ভদ্রক ও বালেশ্বরের মধ্যে সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই বিষয়ে রেলের পরিকাঠামো উন্নয়নের এই সংস্কার কাজের জন্য খড়গপুর ডিভিশনের পক্ষ থেকে যাত্রীদের সাময়িক অসুবিধার কারণে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই কাজের ফলে যাত্রীদের অসুবিধা হবে বলেও মনে করা হচ্ছে (Indian Railways)।