বাংলা হান্ট ডেস্ক: রাজনৈতিক পরিস্থিতি এখনও মধ্যবর্তী নির্বাচনের উত্তাপে সরগরম। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল ওয়াশিংটনে (Washington) হোয়াইট হাউসের (White House) সামনে থেকে অস্ত্রভর্তি ট্রাক-সহ গ্রেপ্তার করা হয়েছে ২৬ বছর বয়সি এক যুবককে। ধৃত ব্যক্তি ভেনেজুয়েলার নাগরিক। পুলিশের দাবি, জেরার মুখে ট্রাম্পকে খুন করার পরিকল্পনার কথা স্বীকার করেছে সে। যদিও এই ষড়যন্ত্রের নেপথ্যে অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার এক যুবক:
ঘটনার সূত্রপাত নিয়মমাফিক পুলিশি টহলের সময়। হোয়াইট হাউসের সামনে একটি ট্রাক দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় কর্তব্যরত আধিকারিকদের। এরপর গাড়িটির কাছে গিয়ে ভিতরে বসে থাকা যুবকের সঙ্গে কথা বলেন এক পুলিশকর্মী। তিনি জানতে চান, ওই ব্যক্তি কোনও বিপদের আশঙ্কা করছেন কি না অথবা তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে কি না। উত্তরে যুবক জানায়, কেউ তাকে খুন করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছে সে। সেই কারণেই নিজের কাছে অস্ত্র রেখেছে (Donald Trump)।
আরও পড়ুন: অভিষেককে কেন রক্ষাকবচ? হাই কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার
এরপর ওই যুবক নিজেই পুলিশের নজর একটি খয়েরি রঙের ব্যাগের দিকে ঘুরিয়ে দেয়। ব্যাগটি খুলতেই একাধিক আগ্নেয়াস্ত্র দেখে কার্যত হতবাক হয়ে যান আধিকারিকরা। তার ভিতর থেকে উদ্ধার হয় একটি ম্যাক-১০ মেশিন পিস্তল, একটি গ্লক পিস্তল এবং একটি এআর-১৫ রাইফেল। পাশাপাশি পাওয়া যায় প্রচুর পরিমাণে গুলি ও অন্যান্য অস্ত্রশস্ত্র। তদন্তে আরও জানা যায়, ট্রাকটি দক্ষিণ ক্যারোলিনা থেকে চুরি করা হয়েছিল। এরপরই ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
পুলিশি জেরায় অভিযুক্ত দাবি করে, ওয়াশিংটন ডিসিতে গিয়ে ট্রাম্পকে হত্যা করার নির্দেশ সে নিজের মস্তিষ্কের ভিতর থেকেই পেয়েছে। তার কথাবার্তা বোঝার জন্য তদন্তকারীদের গুগল ট্রান্সলেটরের সাহায্য নিতে হয়েছিল বলে জানা গিয়েছে। তবে তার এই দাবির সত্যতা এবং মানসিক অবস্থার বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।

আরও পড়ুন: যাত্রীদের জন্য সুখবর, হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে স্পেশাল ট্রেন
ইতিমধ্যেই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, কিংবা অভিযুক্ত একাই এই পরিকল্পনা করেছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোয়াইট হাউসের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বলয়ের সামনে এত অস্ত্র নিয়ে এক ব্যক্তির উপস্থিতি স্বাভাবিকভাবেই মার্কিন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে (Donald Trump)।












