বাংলা হান্ট ডেস্ক: বর্তমান দিনে আধার কার্ড (Aadhaar Card) সমস্ত কিছুর সঙ্গে যুক্ত থাকে। পাশাপাশি আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবা এখন সহজ করে দিয়েছে সরকার। আর এই কাজের জন্য আধার অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। তবে বাড়িতে বসে আধা সংক্রান্ত একাধিক কাজ করা সম্ভব হওয়া এই অ্যাপের নিরাপত্তার দিকটা অত্যন্ত জরুরী। তাই বিশেষ করে ব্যবহৃত পিন দীর্ঘদিন ধরে এক থাকলে অথবা ভুলে গেলে তাহলে সেটি কিভাবে নতুন ভাবে সেট করবেন তা আজকে প্রতিবেদনে রইল।
আধার অ্যাপের পিন বদলান ঘরে বসেই, জানুন পদ্ধতি (Aadhaar Card)
আধার অ্যাপের আধার নম্বর, ডিজিটাল পরিচয় সহ গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। ফোনে অ্যাপের পিন সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরী। এবার নিয়মিত পিন পরিবর্তন করলে অনুমোদিত ব্যক্তির অ্যাপের প্রবেশের ঝুঁকি কিছুটা হলেও কমে যায়। পিন পরিবর্তন করবেন কিভাবে (Aadhaar Card)।

আরও পড়ুন: তিন কামরার বাড়ি থাকলেও মিলবে অন্নপূর্ণার টাকা! তবে মানতে হবে এই শর্ত, জানুন কারা যোগ্য
কিভাবে পরিবর্তন করবেন পিন?
বর্তমান দিনে পিন মনে রাখা খুব সহজ। পাশাপাশি নতুনভাবে পিন সেট করা বর্তমান দিনে সহজ। এর জন্য প্রথমে আপনাকে স্মার্ট ফোনে ইন্সটল করতে হবে আধার অ্যাপ। এরপর সেখানে পিন দিয়ে লগইন করতে হবে। এরপরে অ্যাপের প্রোফাইল অথবা সেটিং বিভাগে যেতে হবে। তারপর সেখানে নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন অপশনের মধ্যে চেঞ্জ পিন বা আপডেট পিন অপশনটি খুঁজে নিতে হবে।
পিন ভুলে গেলে কি করবেন?
যদি কোন কারনে আধার কার্ডের পিন ভুলে যান, তাহলে আধার অ্যাপ এ থাকা ফরগেট প্রিন্ট অপশন এর মাধ্যমে নতুন পিন তৈরি করুন। এই প্রক্রিয়ায় ওটিপি যাচাই প্রয়োজন হবে। পাশাপাশি আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি যুক্ত রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে। ওটিপি সঠিকভাবে যাচাই করার পরে নতুন পিন সেট করতে হবে।
পিন পরিবর্তনের সময় কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
নতুন পিন এমন হওয়া উচিত যা অন্য কেউ সহজে অনুমান করতে না পারে। জন্মতারিখ, ‘1234’, ‘0000’-এর মতো সহজ পিন ব্যবহার না করাই ভাল। পাশাপাশি পিন কারও সঙ্গে শেয়ার করা উচিত নয় (Aadhaar Card)।













