তিন কামরার বাড়ি থাকলেও মিলবে অন্নপূর্ণার টাকা! তবে মানতে হবে এই শর্ত, জানুন কারা যোগ্য

Published on:

Published on:

Annapurna Yojana funds will be available even for a three-room house
Follow

বাংলা হান্ট ডেস্ক: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) শুরু হওয়ার পর থেকেই রাজ্যের কেন্দ্রবিন্দুর চর্চায় ছিল এ নিয়ে। যদিও পরপর দুমাস ভাতার টাকা ঢুকে গিয়েছে বহু মহিলার অ্যাকাউন্টে। তবে বহু মানুষের মনে এখন একটি প্রশ্ন যে তিনটি ঘর থাকলে এই যোজনার টাকা পাওয়া যাবে কিনা। সেই বিষয়ে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন দিব্যাঙ্গ ভাতা ও পিএম কিষান যোজনার টাকা যারা পান তারা এই ভাতার টাকার পাশাপাশি অন্নপূর্ণার টাকার পাবেন।

বাড়ি তিন কামরার হলেও মিলবে অন্নপূর্ণার টাকা (Annapurna Yojana)

মুখ্যমন্ত্রী জানান, এই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) অনেক মহিলার নাম বাদ গিয়েছিল তিনটি কক্ষবিশিষ্ট বাড়ি থাকার জন্য। তবে গ্রামের ক্ষেত্রে এই নিয়মে ছাড় দেওয়া হল। গ্রামের ক্ষেত্রে তিনটি ঘরের নিয়ম শিথিল করা হল। অর্থাৎ গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য ঘরের সংখ্যা কোন বাধ্যবাধকতা রাখা হয়নি।

Annapurna Yojana funds will be available even for a three-room house

আরও পড়ুন: ডিমের কষা হবে আরও মজাদার, কাজু দিয়ে ট্রাই করুন নতুন রেসিপি

গ্রামীন এলাকায় বসবাসকারী মহিলারা যাতে আরও বেশি অন্নপূর্ণার সুবিধা পান সেই দিকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জমির পরিমাণ এর ক্ষেত্র কলকাতা হাওড়ার মতন সাতটি কর্পোরেশন এলাকায় পঞ্চাশ ডেসিমেলের বেশি জমির মালিক যারা তাদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে।

এর ফলে বহু মহিলারা এই যোজনার টাকা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী জানান যে কত মহিলা মোট অন্নপূর্ণা যোজনা সুবিধা পাবেন তা আগামী ১৭ আগস্ট বিকেলে মন্ত্রী মালতী রাভা রায় জানাবেন।

তবে জুলাই মাস থেকে যে লক্ষাধিক মহিলা তিনটি কক্ষ বিশিষ্ট বাড়ির জন্য অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) থেকে বঞ্চিত হয়েছিল। এবার তাদের নাম সংযুক্ত করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগস্ট মাসে ৯৯ শতাংশ প্রকৃত প্রাপকদের হাতে এই টাকা উঠবে বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।