অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? প্রতি মাসে কোন সময়ে মিলবে ৩,০০০ টাকা জেনে নিন

Published on:

Published on:

Annapurna Yojana payment each month find out the day you receive money
Follow

বাংলা হান্ট ডেস্ক: আগস্ট মাস পড়ে গেলেও এখনো পর্যন্ত অনেকেই অন্নপূর্ণা যোজনা টাকা হাতে পায়নি (Annapurna Yojana)। পাশাপাশি আপাতত দ্রুত গতিতে চলছে ঝাড়াই ও বাছাইয়ের কাজ। এমন পরিস্থিতিতে চলতি মাসে কারা অন্নপূর্ণার এই তিন হাজার টাকা পাবেন আর কারা পাবেন না সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তিনি খোলসা করেছেন এরপর থেকে ঠিক মাসের কোন সময়ে এই যোজনার টাকা ঢুকবে সেই বিষয়ে। জেনে নিন সেই বিষয়ের বিস্তারিত তথ্য।

প্রতি মাসের অন্নপূর্ণার টাকা পাওয়ার দিন জানুন (Annapurna Yojana)

বঙ্গের একটি বড় অংশের মহিলারা এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ করেছেন (Annapurna Yojana)। তাদের মধ্যে একটি অংশ এখনো পর্যন্ত টাকা পাননি। অতএব এই টাকা না পাওয়ার ফলে সকলের মনে প্রশ্ন জেগেছে আদতে এই টাকা পাওয়া যাবে কিনা তা নিয়ে। তবে এই পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, সবাই মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন না। আর এই টাকা পাওয়ার জন্য বেশ কিছু শর্তও রাখা হয়েছে। সেই সত্যগুলো পূরণ হলেই পাওয়া যাবে এই টাকা। পাশাপাশি ঘোষণা করা হয়েছে মাসের কোন দিন এই টাকা ঢুকবে সেই বিষয়েও।

 Annapurna Yojana payment each month find out the day you receive money

আরও পড়ুন: তৎকালেও টিকিট পাচ্ছেন না? রেলের এই ট্রিক জানলে মিলবে কনফার্ম সিট

মাসের কোন দিন অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে?

এই বিষয়ে মুখ্যমন্ত্রী বিশদে বার্তা দিয়েছেন বঙ্গবাসীর জন্য। বার্তা দিয়ে তিনি জানিয়েছেন, প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। তবে সপ্তাহের কোন দিন টাকা ক্রেডিট হবে সেই বিষয়ে তিনি কিছু জানাননি। মুখ্যমন্ত্রীর কথায়, এবার অনেকেই টাকা পাবেন। পাশাপাশি একেবারে জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার করা হবে।

আগস্টের কবে থেকে টাকা পাওয়া যাবে?

এই বিষয়ে মুখ্যমন্ত্রী জানান, চলতে মাসের ১৭ আগস্ট থেকে যোগ্য প্রার্থীদের কাছে এই যোজনার টাকা পৌঁছিয়ে যাবে।

কারা টাকা পাবেন?

কারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল জনসাধারণের মনে। এবার সেটি পরিষ্কার করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে যাদের বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে তারাই এই যোজনার টাকা পাবেন। পাশাপাশি যাদের মাসিক আয় দশ হাজার টাকার কম রয়েছে তারাই এই যোজনার টাকা পাবেন। তবে পরিবারের বছরের আয় ১২ লক্ষ টাকা হলে, এই তিন হাজার টাকা করে পাবেন না (Annapurna Yojana)।