তৎকালেও টিকিট পাচ্ছেন না? রেলের এই ট্রিক জানলে মিলবে কনফার্ম সিট

Published on:

Published on:

Indian Railways learn the easy way to get a seat at that time
Follow

বাংলা হান্ট ডেস্ক: গণপরিবনের অন্যতম মাধ্যম হল ট্রেন। এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য মানুষ এই ট্রেনের ওপর ভরসা করে চলেন। পাশাপাশি জরুরী দরকার এর জন্য ট্রেন যাত্রা একান্ত উপযোগী হয়ে ওঠে। তবে তৎকালে টিকিট কাটতে গেলে দেখা যায়, চোখের পলকেই সিট অলরেডি বুক হয়ে ওঠে। এর ফলে অনেকেই টিকিট কাটতে পারে না। তবে আজকের প্রতিবেদনে রইল আপনি কিভাবে রেলওয়ের বিশেষ চার্ট তৈরির পরেও একদম নিশ্চিন্তে সিট বুক করতে পারবেন সেই বিষয়ে তথ্য (Indian Railways)।

তৎকালে সিট পাওয়ার সহজ উপায় জানুন (Indian Railways)

সাধারণত ট্রেন ছাড়ার তিন থেকে চার ঘন্টা আগে ফাইনাল প্যাসেঞ্জার চার্ট তৈরি করা হয়। তো অনেকেই শারীরিক অসুস্থতা বা জরুরী প্রয়োজনের জন্য টিকিট ক্যানসেল করে থাকেন। আবার অনেক সময় সরকারি কোটায় সিট ফাঁকা থেকে যায়। এর ফলে চার্ট প্রকাশের পর এই ফাঁকা সিটগুলো সরাসরি সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয় (Indian Railways)।

Indian Railways learn the easy way to get a seat at that time

আরও পড়ুন: ময়দা নয়, আটা দিয়েই ফুলবে লুচি! জেনে নিন সহজ কৌশল…

তবে তৎকালের টিকিট না পেলে হাত গুটিয়ে বসে না থেকে আপনি আইআরসিটিসি অ্যাপ অথবা ওয়েবসাইটে চোখ রাখতে পারেন। পাশাপাশি ট্রেন ছাড়ার আগে চ্যাট অপশনে গিয়ে নিজের ট্রেনের নম্বর আর তারিখ দিয়ে ফুটে উঠবে কোন কোচে সিট খালি রয়েছে সেই বিষয়ে তথ্য। আর এই ভাবেই আপনি মুহুর্তের মধ্যে অনলাইনে টিকিট বুকিং করতে পারবেন সহজে।

এছাড়া যারা হঠাৎ করে ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তাদের জন্য এক কথায় দারুন এই ট্রিকটি। তবে পুরো প্রক্রিয়াটাই সিটের প্রাপ্যতার ওপর নির্ভর করে থাকে।

তাই তৎকালের উইন্ডো বন্ধ হলেও আশা না হারিয়ে চার্ট তৈরির পর অবশ্যই একবার খালি সিট আছে কিনা তা দেখে নেবেন। আর এই ভাবেই আপনি আপনার কাঙ্খিত কনফার্ম টিকিট না পেলেও, তৎকালের মাধ্যমে আপনার কনফার্ম সিট পেতে পারেন (Indian Railways)।