বাংলা হান্ট ডেস্ক: সকালের জলখাবার হোক অথবা রাতে ডিনার। লুচি হলে পরে ভজন রসিক বাঙ্গালীদের কাছে খাবারের খিদে দ্বিগুণ হয়ে ওঠে। তবে, বাড়িতে লুচি বানাতে হলেই সব সময় ময়দা দিয়ে বানানো হয়। কিন্তু আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে ময়দা শেষ হয়ে গেলে কিভাবে আটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ফুলকো নরম লুচি। দেখে নিন তার প্রণালী (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন আটার লুচি (Recipe)
ভোজন রসিক মানুষরা নানান রকম খাবার খেতে ভালোবাসেন। আর তার ওপর সেটি যদি লুচি হয় তাহলে আর কোন কথাই হয় না। তবে লুচির কথা বললে সবার আগে মাথায় আসবে ময়দা দিয়ে বানানো। কিন্তু আজকের প্রতিবেদনে রইলো আপনি কিভাবে ময়দা ছাড়া আটা দিয়ে বানিয়ে ফেলতে পারবেন ফুলকো নরম ধরনের লুচি তাও আবার সহজ পদ্ধতিতে। দেখে নিন তার প্রণালী (Recipe)।

আরও পড়ুন: ১৫ অগাস্ট পর্যন্ত ট্রেন বাতিল! যাত্রীদের ভিড় সামলাতে এক্সপ্রেসে অতিরিক্ত কামরা
উপকরণ:
আটা: ২ কাপ, সাদা তেল: ১ চামচ (ময়ান দিতে) ও ভাজার জন্য ,পরিমাণমতো নুন, জল
প্রণালী: প্রথমে পরিমাণ মতো আটা নিয়ে নিন। এরপর তার মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর তার মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে লবণ। তারপর উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে আটাটা মেখে একটি ডো তৈরি করুন। এবার আটা মাখা হয়ে গেলে সেখান থেকে লেচি কেটে লুচি গুলোকে বেলে নিন। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে, বেলে রাখা লুচি গুলোকে ভেজে নিন। তারপর গরম গরম পরিবেশন করুন (Recipe)।













