১৫ অগাস্ট পর্যন্ত ট্রেন বাতিল! যাত্রীদের ভিড় সামলাতে এক্সপ্রেসে অতিরিক্ত কামরা

Published on:

Published on:

Indian Railways multiple trains cancelled until August 15
Follow

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ পূর্ব রেলের যাতায়াতকারী নিত্যযাত্রীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর (Indian Railways)। এবার ১৫ ই আগস্ট পর্যন্ত দক্ষিণ পূর্ব রেলের একাধিক মেমু ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে যাত্রীদের যাতায়াতে অসুবিধা হবে। তবে যাতায়াত করার আগে রেল কর্তৃপক্ষের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেখে নিন সে বিজ্ঞপ্তি।

১৫ অগাস্ট পর্যন্ত বাতিল একাধিক ট্রেন (Indian Railways)

১৫ আগস্ট এর আগে যে সমস্ত ট্রেন বাতিল হল- চক্রধরপুর-রাউরকেলা এবং রাউরকেলা-চক্রধরপুর মেমু। একইসঙ্গে বাতিল থাকছে রাউরকেলা-ঝাড়সুগুদা এবং ঝাড়সুগুদা-রাউরকেলা মেমু ট্রেন দু’টিও। এছাড়াও, ঝাড়সুগুদা-সম্বলপুর রুটের দু’জোড়া মেমু ট্রেন অর্থাৎ ৬৮০৩১, ৬৮০৩৩ (ঝাড়সুগুদা-সম্বলপুর) এবং ৬৮০৩২, ৬৮০৩৪ (সম্বলপুর-ঝাড়সুগুদা) মেমু আগামী ১৫ তারিখ পর্যন্ত বাতিল করা হয়েছে (Indian Railways)।

Indian Railways multiple trains cancelled until August 15

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, বাড়ছে বৃষ্টি! কতদিন থাকবে দুর্যোগের পরিস্থিতি? ওয়েদার আপডেট

ট্রেন বাতিলের খবর থাকলেও যাত্রীদের সুবিধার্থে এবং অতিরিক্ত ভিড় সামলাতে খড়গপুর ডিভিশনের অন্তর্গত বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনে সাময়িক ভাবে অতিরিক্ত কামরা যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেল। ঘোষণা অনুযায়ী, আগামী ৮ অগস্ট থেকে ১৪ অগস্ট পর্যন্ত এই বিশেষ ব্যবস্থা কার্যকর থাকবে।

হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে ৮ থেকে ১৪ অগস্ট পর্যন্ত একটি অতিরিক্ত স্লিপার ক্লাস কোচ থাকছে। আগামী ৯ অগস্ট সাঁতরাগাছি-পুরুলিয়া এবং পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেসে একটি করে নন-এসি চেয়ার কার যুক্ত হচ্ছে।

পাশাপাশি ৮ থেকে ১৪ অগস্ট পর্যন্ত শালিমার-এলটিটি কুরলা এক্সপ্রেসে একটি এসি থ্রি-টায়ার ও একটি স্লিপার ক্লাস এবং শালিমার-চের্লাপল্লী ইস্ট কোস্ট এক্সপ্রেসে একটি এসি থ্রি-টায়ার কোচ যুক্ত থাকবে (Indian Railways)।