বেগুন নয়! স্বাদ বদল করতে মাছ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই বেগুনি, রইল তার রেসিপি

Published on:

Published on:

Recipe make delicious fish beguni with just a few ingredients
Follow

বাংলা হান্ট ডেস্ক: সন্ধ্যা বেলা হলে ভালো-মন্দ খেতে সকলের ইচ্ছা করে। তার ওপর এই বর্ষার সময় সন্ধ্যেবেলায় চপ সিঙ্গারা হলে আর কোন কথাই ওঠেনা। তবে একঝিয়ে ধরনের চপ অথবা সিঙ্গারা কি মুখে যদি চড় পড়ে তাহলে নতুনত্ব খাবার খেতে চাইলে বানিয়ে ফেলতে পারেন বাড়িতে। আজকের এই রেসিপিটি। যা বানাতে স্বল্প কিছু উপকরণ লাগবে। দেখে নিন কিভাবে বানাবেন মাঝ দিয়ে মুচমুচে বেগুনি (Recipe)।

অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু মাছের বেগুনি (Recipe)

বেগুনির কথা বললে সবার আগে মাথায় আসে বেগুন দিয়ে তৈরি করা। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের বেগুনি যা একেবারেই সম্পূর্ণ আলাদা স্বাদের। দেখে নিন মাছ দিয়ে কিভাবে বানাতে পারবে সুস্বাদু এই স্ন্যাকটি। রইল প্রণালী (Recipe)।

Recipe make delicious fish beguni with just a few ingredients

আরও পড়ুন: বাজারের পনিরে ভেজালের ভয়? ঘরে দুধ দিয়ে ৫ ধাপে বানান একেবারে নরম পনির

উপকরণ:

৪ টুকরো কাতলা মাছ

দু’টি লম্বা মাপের বেগুন

আধ কাপ পেঁয়াজকুচি

২ টেবিলচামচ কাঁচালঙ্কাকুচি

১ টেবিলচামচ রসুনকুচি

স্বাদমতো নুন

১ চা-চামচ গোলমরিচের গুঁড়ো

১ টেবিলচামচ হলুদগুঁড়ো

১ টেবিলচামচ লেবুর রস

আধ চা-চামচ চাটমশলা

১ কাপ বেসন

আধ চা-চামচ কালোজিরে

পরিমাণ মতো সাদা তেল

প্রণালী: প্রথমে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলি ভেজে কাঁটা ছাড়িয়ে রেখে দিন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজকুচি, রসুনকুচি, কাঁচালঙ্কাকুচি ভেজে নুন আর হলুদগুঁড়ো দিয়ে নাড়াচাড়া করুন। তার পর ভাজা মাছ, ধনেপাতাকুচি, লেবুর রস, চাটমশলা, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এ বার পুরটি ঠান্ডা করে নিন। এ বার বেগুনগুলি পাতলা ফিলে করে কেটে নিন। দু’টি ফিলের মাঝে মাছের পুর ভরুন। এরপর বেসন গোলার মধ্যে মাছের ফিলেগুলো ভালোভাবে ডুবিয়ে। গরম তেলে ভালোভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মাছের বেগুনি (Recipe)।