বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতা দিবসের প্রাক্কালে পুরুলিয়ার পর্যটনে এল বড় সুখবর। নতুন এক জোড়া ট্রেন (Indian Railways) পেল পুরুলিয়া। গত কয়েক বছর ধরে পর্যটনে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই শহর। দিনদিন ভিড় বাড়ছে পর্যটকদের। চলতি আর্থিক বছরের গ্রাফ অনুযায়ী, পর্যটকদের ভিড়ে এই জেলা মিলিয়ন ছুঁয়ে যাবে। এই পর্যটনের প্রসারেই এবার রেলপথেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর।
একসঙ্গে জোড়া ট্রেন (Indian Railways) পাচ্ছে পুরুলিয়া
মনে করা হচ্ছে, চলতি পর্যটন মরশুমেই জোড়া ট্রেন পেতে চলেছে পুরুলিয়া। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের দুই পর্যটন কেন্দ্রকে একসূত্রে জুড়তে পুরুলিয়া-নিউ জলপাইগুড়ি এবং পুরুলিয়া-দিঘা ট্রেন চালু হবে। গত বৃহস্পতিবার পুরুলিয়ার সাংসদ দেখা করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে। নতুন ট্রেন এবং রেল প্রকল্পে আর্থিক বরাদ্দের বিষয়ে চিঠি দেন তিনি।

মন্ত্রীর সঙ্গে বৈঠক: সাংসদের কার্যালয় সূত্রে খবর, পুরুলিয়ার পর্যটনের ক্ষেত্রে ওই দুই জোড়া ট্রেনই মিলতে পারে আগে। তেমনটা হলে বাংলার পর্যটনে আসবে জোয়ার। সম্প্রতি পর্যটন বিভাগের মন্ত্রী শঙ্কর ঘোষের সঙ্গে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আলোচনায় বসেন দার্জিলিংয়ের সঙ্গে অযোধ্যা পাহাড়কে রেল যোগাযোগে জোড়ার বিষয়ে। প্রস্তাবে শিলমোহরও পড়েছিল বৈঠকেই।
আরও পড়ুন : একঘেয়েমি ভাপা-ঝোল নয়, টক ঝাল আচার দিয়ে রাঁধুন ইলিশ, রইল রেসিপি
কী কী দাবি: আরও জানা যাচ্ছে, সাংসদ রেলমন্ত্রীকে নতুন যে ট্রেনের (Indian Railways) বিষয়ে চিঠি দিয়েছেন তাতে পুরুলিয়া-দিঘা, পুরুলিয়া-নিউ জলপাইগুড়ির পাশাপাশি পুরুলিয়া-বেঙ্গালুরু এবং পুরুলিয়া থেকে দক্ষিণের একটি ট্রেনের দাবিও রাখেন। এখানেই শেষ নয়, আরও বেশ কিছু দাবি জানান তিনি। এই ট্রেনগুলি ছাড়াও পুরুলিয়া-হাওড়া ভায়া আসানসোল, বর্ধমান ট্রেনের দাবি জানান তিনি। পুরুলিয়ার মানুষজনদের চিকিৎসার জন্য পুরুলিয়া-ভেল্লুপুরম ট্রেন চালু হয়েছে, তা সপ্তাহে তিন দিন চলে এখন। এবার তা পাঁচ দিন করার দাবি জানিয়েছেন সাংসদ।
আরও পড়ুন : আজ দেশ জুড়ে ড্রাই ডে, সেপ্টেম্বরে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান?
চিঠিতে হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট ট্রেনের ভাড়া কমানোর দাবি রেখেছেন তিনি। পাশাপাশি আসানসোল-শিয়ালদা ইন্টারসিটি এক্সপ্রেসের রুট আসানসোল থেকে সম্প্রসারণ করে পুরুলিয়া করার দাবি জানিয়েছেন তিনি। এছাড়াও পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথের কাজ যাতে দ্রুত শুরু করা যায় তার জন্য আর্থিক বরাদ্দের দাবিও জানিয়েছেন তিনি।













