বাংলাহান্ট ডেস্ক : এখন অগাস্ট মাসের মাঝামাঝি। আজ ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস। এছাড়াও আরও বেশ কয়েকটি অনুষ্ঠান রয়েছে এই মাসে। সব মিলিয়ে দেশের অনেক জায়গাতেই এই দিনগুলিতে ড্রাই ডে (Dry Day) ঘোষণা করা হয়ে থাকে। অগাস্ট মাসে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান?
আজ দেশ জুড়ে ড্রাই ডে (Dry Day)
স্বাধীনতা দিবস উপলক্ষে ১৫ অগাস্ট ড্রাই ডে থাকে। এফ এল অফ শপ থেকে বার, পাব কিছুই খোলা থাকে না এদিন। এমনকি রেস্তোরাঁতেও মদ পাওয়া যায় না। সাধারত স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, গান্ধী জয়ন্তীর মতো জাতীয় ছুটির দিনগুলিতে ড্রাই ডে হিসেবে পালিত হয়। এছাড়াও বিশেষ অনুষ্ঠান, ধর্মীয় উৎসব ও নির্বাচনের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার কোনও অঞ্চলে ড্রাই ডে ঘোষণা করতে পারে।

কবে কবে ড্রাই ডে: অগাস্টে স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে থাকে ড্রাই ডে (Dry Day)। এদিন আইন অনুযায়ী, কোনও দোকান, পাব, রেস্তোরাঁয় মদ পাওয়া যায় না। ২৫ বা ২৬ অগাস্ট ইদ-এ-মিলাদ, মিলাদুন নবির দিনে অনেক রাজ্যে পালিত হয় ড্রাই ডে।
আরও পড়ুন : বঙ্গবাসীর পাতে উঠবে এবার পদ্মার ইলিশ? ঢাকার পথে বিশেষ প্রতিনিধিদল
সেপ্টেম্বরে কবে ড্রাই ডে: সেপ্টেম্বরেও বেশ কয়েকদিন ড্রাই ডে হিসেবে পালিত হবে। ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমীর দিন অনেক রাজ্যে ড্রাই ডে হিসেবে পালন করা হয়। এদিন কোথাও মদ পাওয়া যাবে না সংশ্লিষ্ট রাজ্যে। তবে এটা নির্ভর করে সেই রাজ্যের আবগারি দফতরের নির্দেশিকার উপরে। ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উপলক্ষে মহারাষ্ট্র, কর্ণাটকে ড্রাই ডে থাকে। ২৫ সেপ্টেম্বরও মহারাষ্ট্রে অনন্ত চতুর্দশী উপলক্ষে পালিত হয় ড্রাই ডে।
আরও পড়ুন : জলসার নায়িকা এবার জি বাংলায়, এই নতুন সিরিয়ালে দেখা যাবে রত্নপ্রিয়াকে
মূলত জাতীয় ছুটি, ধর্মীয় উৎসব বা কোনও বিশেষ অনুষ্ঠানের দিনে ড্রাই ডে ঘোষণা করা হয়। এই নির্দিষ্ট দিনগুলিতে যাতে শান্তি, আইনশৃঙ্খলা বজায় থাকে তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।













