Durga Puja 2026 Live Updates

জলসার নায়িকা এবার জি বাংলায়, এই নতুন সিরিয়ালে দেখা যাবে রত্নপ্রিয়াকে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : নতুন জোড়া মেগার জন্য চর্চার কেন্দ্রে রয়েছে জি বাংলা। একই সঙ্গে দু দুটো নতুন সিরিয়াল (Serial) শুরু হতে চলেছে এই চ্যানেলে- বাঘিনী এবং সতীপীঠ কালীঘাট। নতুন কাহিনি, নতুন মুখদের অভিনয় দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। তবে নতুন মুখদের পাশাপাশি এক পুরনো মুখকেও দেখা যাবে জি এর নতুন ধারাবাহিকে।

জি বাংলায় (Serial) দেখা যাবে রত্নপ্রিয়াকে

টেলিপাড়ায় তিনি পুরনো হলেও জি বাংলায় কিন্তু তিনি নতুন। এর আগে ছিলেন জলসার নায়িকা, এবার পা রাখছেন জি বাংলায়। তিনি রত্নপ্রিয়া দাস। দর্শকরা তাঁকে চেনেন ‘উড়ান’ এর নায়িকা হিসেবে। এক বছরেরও বেশি সময় হয়ে গিয়েছে, শেষ হয়েছে উড়ান। এবার সতীপীঠ কালীঘাট এর হাত ধরে জি বাংলায় পা রাখছেন তিনি।

Ratnapriya will be seen in this serial

কী বলছে পুরাণ: সূত্রের খবর, এই সিরিয়ালে রানী পদ্মাবতীর ভূমিকায় দেখা যাবে তাঁকে। ইতিহাস ও লোককথা অনুযায়ী, ১৫৭০ সাল নাগাদ হালিশহরের কামদেব ব্রহ্মচারী ও তাঁর স্ত্রী পদ্মাবতী দেবী সন্তান লাভের আশায় এসেছিলেন কালীঘাটে। প্রচলিত বিশ্বাস, কালীকুণ্ড হ্রদে দেবী সতীর ডান পায়ের আঙুল আবিষ্কারের সঙ্গে পদ্মাবতী দেবীর নাম জড়িয়ে আছে।

আরও পড়ুন :  আধার নম্বর থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জনগণনার দ্বিতীয় পর্যায়ে মোট ৪০ টি প্রশ্ন, কী কী?

কে কে থাকছেন: সোশ্যাল মিডিয়ায় সতীপীঠ কালীঘাট (Serial) এর প্রোমো শেয়ার করলেও নিজের চরিত্রটি সম্পর্কে এখনও কিছুই ফাঁস করেননি অভিনেত্রী। আসন্ন সিরিয়ালে সাধক ব্রহ্মানন্দের ভূমিকায় রয়েছেন অরিন্দম গঙ্গোপাধ্যায়, মনোহর ডাকাতের চরিত্রে দেখা যাবে দেবাশিস মণ্ডলকে। মুখ্য চরিত্রে রয়েছেন শিশুশিল্পী মহানিয়া পাল।

আরও পড়ুন : বঙ্গবাসীর পাতে উঠবে এবার পদ্মার ইলিশ? ঢাকার পথে বিশেষ প্রতিনিধিদল

ইতিহাস ও ভক্তির মেলবন্ধনে শুরু হচ্ছে সতীপীঠ কালীঘাট, যেখানে কালীঘাট মন্দিরের প্রতিষ্ঠার কাহিনি তুলে ধরা হবে। ২৪ অগাস্ট থেকে সাড়ে নটায় দেখা যাবে সতীপীঠ কালীঘাট।