এটাই সময়, কেটে ফেলুন পুরীর টিকিট, ২২ অগাস্ট পর্যন্ত কনফার্ম মিলবেই সিট

Published on:

Published on:

Indian Railways many Howrah-Sealdah trains cancelled for 13 days
Follow

বাংলাহান্ট ডেস্ক : পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে অনেকেই। কাছেপিঠে পুরী দার্জিলিং যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটেন বহু মানুষ। চাহিদা এতই বেশি থাকে যে অনেক সময় শেষ হয়ে যায় টিকিট (Indian Railways)। ওয়েটিং লিস্টে বাড়তে থাকে লাইন। তবে এবার পুরী যাত্রীদের জন্য রয়েছে এক বড় সুখবর। হাওড়া, শালিমার থেকে ছাড়া পুরী যাওয়ার ট্রেনে কোচ বাড়িয়ে দিল রেল।

অতিরিক্ত কোচ জুড়ছে পু্রী যাওয়ার ট্রেনে (Indian Railways)

হাওড়া থেকে ছাড়া একটি ট্রেনে স্লিপার কোচ জুড়ে দেওয়া হয়েছে। শালিমার থেকে ছাড়া একটি ট্রেনেও জুড়ে দেওয়া হয়েছে দুটি স্লিপার কোচ। রেল সূত্রে খবর, অতিরিক্ত ভিড় সামাল দিতেই এই অতিরিক্ত কোচ জুড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোট ৬ টি রুটের ট্রেনে অতিরিক্ত কোচ জোড়া হয়েছে। এর মধ্যেই রয়েছে বাংলা থেকে পুরী যাওয়ার দুটি ট্রেন।

Extra coach joining in Indian Railways train

কোন ট্রেনে জুড়ছে কোচ: ১২৮৩৭ হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে যুক্ত হয়েছে একটি স্লিপার কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত এই অতিরিক্ত কোচটি জোড়া থাকবে বলে জানা যাচ্ছে। ট্রেনটি হাওড়া স্টেশন থেকে রাত সাড়ে দশটায় ছাড়বে। পুরী পৌঁছাবে পরদিন সকাল সাড়ে ৭ টায়।

আরও পড়ুন : দার্জিলিংয়ের সঙ্গে রেলপথে জুড়বে পুরুলিয়া, স্বাধীনতা দিবসের আগেই বড় উপহার রেলের

বেশি যাত্রীরা সফর করবেন: ১৮০৩৯ শালিমার-পুরী এক্সপ্রেসে (Indian Railways) যুক্ত করা হয়েছে ২ টি স্লিপার কোচ। তবে এই ট্রেনটি শুধুমাত্র ১৬ অগাস্টের জন্য অতিরিক্ত কোচ নিয়ে সফর করবে। অর্থাৎ ওই দিনই বেশি যাত্রীরা সফর করতে পারবে এই ট্রেনে। রাত ৯ টা ২৫ এ ট্রেনটি শালিমার স্টেশন থেকে ছেড়ে পরদিন পুরী পৌঁছাবে ভোর ৬ টা ১৫ তে।

আরও পড়ুন : আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলার পাতুরি স্টাইলে বানান এই কেরালিয়ান ডিশ

১৮০৪৫ ইস্ট কোস্ট এক্সপ্রেসে জুড়ছে একটি ৩ এসি কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত এই অতিরিক্ত কোচটি জুড়ে থাকবে। ভুবনেশ্বর স্টেশনে স্টপেজ থাকায় এই ট্রেনটিতেও যাওয়া যাবে পুরী। শালিমার থেকে মুম্বইগামী ট্রেনেও যুক্ত হয়েছে নতুন কোচ। ১৮০৩০ শালিমার-লোকমান্য তিলক ট্রেনের সঙ্গে যুক্ত হয়েছে একটি ৩এসি কোচ এবং একটি স্লিপার কোচ। ১৫ অগাস্ট থেকে ২১ অগাস্ট পর্যন্ত মেয়াদের জন্য যুক্ত থাকবে এই অতিরিক্ত কোচ।