আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলার পাতুরি স্টাইলে বানান এই কেরালিয়ান ডিশ

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মাছে ভাতে বাঙালির গর্ব করার জন্য এল আরও এক কারণ। এবার বিশ্বসেরা খাবারের তালিকায় উঠে এল ভারতের দুই জনপ্রিয় মাছের পদ (Recipe), যার মধ্যে একটি বাঙালি হেঁশেলের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় সিফুড। টেস্টঅ্যাটলাসে বিশ্বের ১০০ টি আইকনিক সি ফুডের তালিকায় জায়গা পেয়েছে দুটি ভারতীয় মাছের পদ।

কেরলের জনপ্রিয় মাছের রেসিপি (Recipe)

তালিকায় ৬৩ নম্বরে রয়েছে বাঙালির অতি পরিচিত, অতি জনপ্রিয় চিংড়ির মালাইকারি। বাঙালি বাড়ির হেঁশেলের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে এই পদ। ৯৪ নম্বরে রয়েছে কেরলের ‘কারিমীন পোল্লিচাথু’। চিংড়ির মালাইকারি তো প্রায় সকলেই জানেন। এখানে রইল কেরলের জনপ্রিয় পদের রেসিপি-

Keralian dish karimeen pollichathu recipe

কারিমীন পোল্লিচাথুর উপকরণ:

কারিমীন মাছ (পমফ্রেট, বাসা, তেলাপিয়াও চলবে)- ৪ টি

কোরানো নারকেল- আধ কাপ

তেঁতুল- ৪ টুকরো

শুকনো লঙ্কা- ৮ টি

আদা

রসুন

কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো

ধনে গুঁড়ো

কারিপাতা- ১০-১১ টি

কলাপাতা- ৪ টি

আরও পড়ুন : আজ দেশ জুড়ে ড্রাই ডে, সেপ্টেম্বরে কোন কোন দিন বন্ধ থাকবে মদের দোকান?

কারিমীন পোল্লিচাথুর প্রণালী: প্রথমে মাছ ধুয়ে পরিষ্কার করে দুপাশে চিরে দিন। এতে মশলা ভেতরে ঢুকতে পারবে। এবার নারকেল, তেঁতুল, শুকনো লঙ্কা, আদা, রসুন, কাঁচালঙ্কা, হলুদ, ধনে একসঙ্গে বেটে একটি পেস্ট (Recipe) তৈরি করুন। এর মধ্যে মেশান লেবুর রস, কারিপাতা ও নুন।

আরও পড়ুন : দার্জিলিংয়ের সঙ্গে রেলপথে জুড়বে পুরুলিয়া, স্বাধীনতা দিবসের আগেই বড় উপহার রেলের

এই মশলার পেস্ট মাছের গায়ে ভালো করে মাখিয়ে কলাপাতা কেটে তাতে সামান্য তেল মাখিয়ে মাছ রেখে ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে দিন। এই মাছ ঘন্টা খানেক ফ্রিজে রেখে দিন। এরপর প্যানে তেল গরম করে কলাপাতায় মোড়া মাছ মাঝারি আঁচে দুপাশ ৩-৪ মিনিট করে ভেজে নিন। পরিবেশন করুন গরম ভাতে।