বিধবা ভাতা, পিএম কিষান সম্মান নিধি পেলেও মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

Published on:

Published on:

annapurna yojana(69)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দিন যত এগিয়ে আসছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে চর্চা ততো বাড়ছে। সব ঠিক থাকলে আগামীকাল ১৭ তারিখ থেকে আবেদনকারী মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অগাস্ট মাসের অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা। কারা কারা পাবেন, এই জল্পনার মাঝেই সম্প্রতি এই প্রকল্প নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।

অন্নপূর্ণা যোজনায় একাধিক শর্ত | Annapurna Yojana

অনেকেরই মনে প্রশ্ন ছিল, যারা আগে সরকারের বিধবা ভাতা, দিব্বাঙ্গ ভাতা সহ আরও এরম প্রকল্পের সুবিধা পেতেন, তাঁরাও কী অন্নপূর্ণার যোজনার আওতায় আসবেন? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এক্ষেত্রে আমরা দুটি নিয়ম শিথিল করছি। যারা দিব্বাঙ্গ ভাতা পান, তাঁরা দুটো ভাতা পাবেন। ১৫০০ টাকা যেটা অগাস্ট মাস থেকে হবে সেটা পাবেন, সঙ্গে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও পাবেন তাঁরা। পিএম কিষান সম্মান নিধির ক্ষেত্রেও এক নিয়ম। আমরা এই দুটো ক্ষেত্রে নিয়ম শিথিল করলাম।”

অর্থাৎ দিব্বাঙ্গ ভাতা ও পিএম কিষান সম্মান নিধির ক্ষেত্রে যে মহিলারা এতদিন এই দুই ক্ষেত্রে ভাতা পাচ্ছিলেন, তার সঙ্গেই অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাও এবার থেকে পাবেন তাঁরা। একই সাথে মুখ্যমন্ত্রী আরও বলেন, ”২৫ থেকে ৬০-এর মধ্যে যারা ৩০০০ টাকার কম পেনশন পান, ধরুন বিধবা ভাতা পান, ১৫০০ টাকা হয়েছে, গত মাস পর্যন্ত ছিল ১০০০ টাকা, তাদেরকে ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে অন্নপূর্ণা যোজনায়।”

Annapurna Yojana

মুখ্যমন্ত্রী জানান, “এক্ষেত্রে এই ধরণের যত স্কিম রয়েছে মহিলাদের, যারা ৩০০০ টাকার কম পান, তাদের সবাইকে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকাটাই দেওয়া হচ্ছে।” মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আমরা এই মাসে, ১৭ অগাস্ট থেকে ৩০০০ টাকা করে ভেরিফায়েডদেরকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো।’

Annapurna Yojana

আরও পড়ুন: বকেয়া DA নিয়ে ফের দায়ের মামলা! গ্রান্ট ইন এইড কর্মচারীদের অভিযোগ শুনবেন জাস্টিস অমৃতা সিনহা

চলতি মাসে ১৭ অগস্ট থেকে টাকা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। এর পরের বার থেকে প্রতি মাসে দ্বিতীয় সপ্তাহে উপভোক্তার ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের অর্থ পৌঁছবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘এবারে অনেকে টাকা পাবেন, জেলা ধরে ধরে টাকা ট্রান্সফার হবে।’ বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসাথে তিনি জানিয়েছেন, এবারে যাচাইয়ের জন্য কিছুটা দেরি হলেও প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে ঢুকে যাবে অন্নপূর্ণা যোজনার টাকা।