সরকারি কর্মীদের ছুটির ধামাকা! পুজোর পর ফের একটানা ছুটি, রইল হলিডে লিস্ট

Published on:

Published on:

Government holiday for State Government employees in October 2026
Follow

বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর সময় এমনিতেই লম্বা ছুটি (Government Holiday) পান রাজ্য সরকারি কর্মীরা (Government Employees)। তবে এবার পুজোর পরেও আরও বেশ কয়েকদিনের বাড়তি ছুটি পাবেন তাঁরা। ফলে এই সময়টায় চাইলে কোনও জায়গা থেকে ঘুরে আসতে পারেন সরকারি কর্মী থেকে শুরু করে স্কুল ও কলেজ পড়ুয়ারা।

সরকারি কর্মীদের ছুটির তালিকা | (Government Holiday)

জানা গিয়েছে, দুর্গাপুজোর পর আরও বেশ কয়েকদিনের লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা। রবিবারের সাপ্তাহিক ছুটি যোগ করলে লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন সকলে। সরকারি অফিসের পাশাপাশি এই সময়টা রাজ্যের সব সরকারি ও সরকার পোষিত শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ঢেলে সাজানো হবে পার্ক স্ট্রিট! আর থাকবে না কোনও হকার, বিরাট ঘোষণা অগ্নিমিত্রার

নবান্নের হলিডে লিস্ট অনুযায়ী জানা গিয়েছে, ২১ অক্টোবর, বিজয়া দশমীর ছুটি। এরপর ২২ অক্টোবর, ২৩ অক্টোবর ও ২৪ অক্টোবর দুর্গাপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে। ২৫ অক্টোবর, রবিবার লক্ষ্মীপুজো। তবে রাজ্য সরকারি কর্মীদের এই ছুটিও মিস হবে না। কারণ ২৬ অক্টোবর, সোমবার লক্ষ্মীপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে।

এরপর কয়েকদিন অফিসের পর ফের ৮ নভেম্বর কালীপুজো রয়েছে। ৯ নভেম্বর ও ১০ নভেম্বর কালীপুজোর অতিরিক্ত ছুটি পাবেন সরকারি কর্মীরা। ১১ নভেম্বর ভাইফোঁটা ও ১২ নভেম্বর ভাইফোঁটার পরের দিন রাজ্যের সব সরকারি অফিস এবং সরকারি ও সরকার পোষিত স্কুল, কলেজ বন্ধ থাকবে। এর পাশাপাশি আগামী ১৬ নভেম্বর ছটপুজোর অতিরিক্ত ছুটি রয়েছে।

government holiday(21)

সব মিলিয়ে, দুর্গাপুজোর পর একটানা বেশ কয়েকদিনের লম্বা ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। একেবারে লক্ষ্মীপুজোর পর ফের অফিস যেতে হবে তাঁদের। এই দিনগুলিতে সরকারি অফিসগুলির পাশাপাশি সরকারি ও সরকার পোষিত স্কুল ও কলেজগুলিও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে সরকারি কর্মীদের পাশাপাশি স্কুল ও কলেজের পড়ুয়ারাও লম্বা ছুটি উপভোগ করতে পারবেন।