বড়মার দর্শন এবার আরও সহজ! জোকা থেকে নৈহাটি AC বাস পরিষেবা চালু, রুট ও ভাড়া জানুন

Published on:

Published on:

Joka-Naihati bus new AC service started check out timetable route details
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বড়মার দর্শন করতে রোজ হাজার হাজার মানুষ নৈহাটি ছুটে আসেন। কলকাতা সহ রাজ্যের নানা প্রান্তে হাজির হন ভক্তরা। এবার তাঁদের জন্য সুখবর। রবিবার থেকে শুরু হয়ে গেল জোকা থেকে নৈহাটি অবধি এসি বাস পরিষেবা (Joka-Naihati Bus)। নৈহাটি বাস টার্মিনাস থেকে ১০টি বাসের উদ্বোধন করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)।

জোকা-নৈহাটি এসি বাসের রুট ও ভাড়া | (Joka-Naihati Bus)

সড়কপথে জোকা থেকে নৈহাটির দূরত্ব প্রায় ৬৭ কিলোমিটার। এবার এই রুটে ১০টি এসি বাস চালু করা হল। এই বাস রুটে শহর কলকাতার একটি বিরাট অংশ জুড়বে বলে জানিয়েছেন নিউটাউন এসি বাস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শেখ জলিল হোসেন।

আরও পড়ুনঃ মাত্র ২৫০ টাকা করে জমিয়েই মিলবে ৪০ লাখ! সুকন্যা সমৃদ্ধি যোজনার বাম্পার রিটার্নের হিসাব বুঝুন

নৈহাটি থেকে জোকা অবধি এই এসি বাসের রুট হল শ্যামনগর, ব্যারাকপুর, সোদপুর, ডানলপ, দক্ষিণেশ্বর ভায়া বেলঘরিয়ে এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর, চিনার পার্ক, ইকো স্পেস, সেক্টর ফাইভ, করুণাময়ী, বেলেঘাটা, শিয়ালদহ, মিন্টু পার্ক, এক্সাইড, আলিপুর চিড়িয়াখানা, মোমিনপুর হয়ে বেহালা ও জোকা। রোজ সকাল সাড়ে ৭টা থেকে বাস পরিষেবা শুরু হবে। ৩০ মিনিট অন্তর ১০টি বাস চলবে।

শেখ জলিল হোসেন জানিয়েছেন, যাত্রী সুরক্ষায় এই বাসে একাধিক ব্যবস্থা থাকবে। জোকা থেকে নৈহাটি রুটের ১০টি এসি বাসেই লাইভ অডিও ভিসুয়াল ক্যামেরা, জিপিএস ট্র্যাকিং থাকছে। পাশাপাশি প্রত্যেকটি বাসের জন্য লাইভ অবজারভারের ব্যবস্থা থাকবে। সব বাস চলাকালীন ট্র্যাক করা হবে।

জোকা থেকে নৈহাটি রুটের এসি বাসের নূন্যতম ভাড়া হল ২৫ টাকা। জোকা অবধি যেতে ১৩৫ টাকা ভাড়া দিতে হবে। এদিন পরিবহণমন্ত্রী জানান, নৈহাটি থেকে সারা রাজ্য জুড়ে বাস চলবে। প্রথম ধাপে জোকা অবধি শুরু হল। ধাপে ধাপে বাকি জায়গাতেও শুরু হবে।

Joka-Naihati bus

অর্জুন বলেন, “কানেকটিভিটি বাড়বে। যাত্রীদের জন্য বিশ্রামাগার থাকবে। বড়মার সঙ্গে তারাপীঠেরও কানেকশন করতে হবে। নৈহাটি থেকে পুরুলিয়া, আসানসোল, শিলিগুড়ি, দক্ষিণ ২৪ পরগনা অবধি বাসরুট শুরু হবে।“

বড়মার দর্শন সহ বিভিন্ন কাজে কলকাতা থেকে নৈহাটি আসেন বহু মানুষ। এবার জোকা থেকে নৈহাটি অবধি সরাসরি বাস পরিষেবা শুরু হওয়ায় তাঁদের অনেকখানি সুবিধা হবে বলে মনে করছেন অনেকে।