মাত্র ২৫০ টাকা করে জমিয়েই মিলবে ৪০ লাখ! সুকন্যা সমৃদ্ধি যোজনার বাম্পার রিটার্নের হিসাব বুঝুন

Published on:

Published on:

SSY scheme Sukanya Samriddhi Yojana calculation explained
Follow

বাংলা হান্ট ডেস্কঃ একসঙ্গে বড় অঙ্কের বিনিয়োগের সামর্থ্য সবার থাকে না। সেক্ষেত্রে অল্প অল্প করে জমিয়ে বড় তহবিল গড়ে তোলেন অনেকে। পোস্ট অফিস ও ব্যাঙ্কে এমন বেশ কিছু সরকারি প্রকল্প (Government Scheme) রয়েছে যেখানে অল্প অল্প করে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। এমনই একটি স্কিম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা (Sukanya Samriddhi Yojana)। এখানে সঠিক পরিকল্পনা করে বিনিয়োগ করলে, মাত্র ২৫০ টাকা করে জমিয়ে ৪০ লাখ টাকা ফেরত পাওয়া যেতে পারে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার হিসাব | (Sukanya Samriddhi Yojana)

কন্যাসন্তানের ভবিষ্যতের কথা ভেবে অনেক মা-বাবা সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগ করেন। মেয়ের ১০ বছর হওয়ার আগেই এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলা যায়। বর্তমানে এই সরকারি প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। প্রত্যেক ত্রৈমাসিকে সুদের হার নির্ধারণ করে সরকার।

আরও পড়ুনঃ একসঙ্গে ৩ ভাই পেতে পারেন পিএম কিষাণের টাকা! তবে রয়েছে বড় শর্ত, সরকারি নিয়ম জানুন

সুকন্যা সমৃদ্ধি যোজনার সবচেয়ে বড় সুবিধা হল, এখানে খুব কম টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। একটি অর্থবর্ষে নূন্যতম ২৫০ টাকা বাধ্যতামূলকভাবে জমা করতে হয়। এক বছরে সর্বাধিক দেড় লাখ টাকা অবধি জমা করা যায়।

করের দিক থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনায় বেশ কিছু সুবিধা পাওয়া যায়। পুরনো কর ব্যবস্থায় এই প্রকল্পে করা বিনিয়োগে আয়কর আইনের ৮০সি ধারা অনুসারে বছরে সর্বাধিক দেড় লাখ টাকা অবধি কর ছাড়ের সুবিধা মেলে। পাশাপাশি প্রকল্প থেকে সুদ হিসেবে পাওয়া টাকা ও ম্যাচিউরিটির সময় পাওয়া টাকাও করমুক্তির অধীন পড়ে।

সুকন্যা সমৃদ্ধি যোজনার মেয়াদ ২১ বছর। তবে কন্যাসন্তানের ১৮ বছর পূর্ণ হলে তাঁর উচ্চশিক্ষার জন্য নিয়ম মেনে সর্বাধিক ৫০ শতাংশ টাকা তোলা যায়। সেই সঙ্গেই বিশেষ কিছু পরিস্থিতিতে ম্যাচিওরিটির আগেও অ্যাকাউন্ট বন্ধ করা সম্ভব।

সঠিক পরিকল্পনা অনুযায়ী বিনিয়োগ করলে সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৪০ লাখ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে। কোনও বিনিয়োগকারী যদি রোজ এই প্রকল্পে ২৫০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে মোট বার্ষিক বিনিয়োগের পরিমাণ হয় ৯১,২৫০ টাকা। ১৫ বছর ধরে এই পরিমাণ অর্থ জমা করলে মোট বিনিয়োগের পরিমাণ হবে ১৩,৬৮,৭৫০ টাকা।

Sukanya Samriddhi Yojana

বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.২ শতাংশ হারে সুদ দিচ্ছে সরকার। ম্যাচিওরিটি অবধি যদি এই সুদের হার একই থাকে তাহলে ২১ বছর শেষে এই বিনিয়োগের পরিমাণ হবে প্রায় ৪০.৪ লাখ টাকা।

তবে বলে রাখি, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার প্রত্যেক ত্রৈমাসিকে পর্যালোচনা করে সরকার। সেক্ষেত্রে এই সুদের হার পরিবর্তিত হলে রিটার্নের অঙ্কেও বদল আসবে। তাই সবদিক জেনে বুঝে বিনিয়োগ করাই সমীচীন।