মাংসের নয়, সবজির কিমা! এই ডিশ একবার খেলে ভুলে যাবেন মটন-চিকেন

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মোঘলাই বা ভারতীয় আমিষ রান্নায় কিমার বেশ প্রচলন আছে। চিকেন বা মটনের কিমা দিয়ে ঝাল ঝাল কষা জিভে জল এনে দেয়। মটর কিমা কারি (Recipe) বা কিমা দিয়ে তরকা ডাল বেশ জনপ্রিয় ডিশ। কিন্তু নিরামিশাষীরা যে বাদ যাবেন, এর কোনও মানে নেই।

সবজি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা (Recipe)

কিমার পদ যে শুধু মাংস দিয়েই করতে হবে তেমনটা কিন্তু নয়। সবজি দিয়েও বানিয়ে ফেলা যায় সুস্বাদু লাহোরি কিমা। নিরামিষের দিনে কীভাবে বানাবেন, দেখে নিন রেসিপি-

Veg lahori keema masala recipe

লাহোরি কিমার উপকরণ:

ক্যাপসিকাম- ১ টি

গাজর- ১ টি

বিনস- ৫-৬ টি

বড় পেঁয়াজ- ২ টি

পনির- ১০০ গ্রাম

কাঁচালঙ্কা- ৭-৮ টি

রসুন- ১০-১২ কোয়া

কাজুবাদাম- ১০-১২ টি

টমেটো- ২ টি

জিরে- ১ টেবিল চামচ

ধনেগুঁড়ো- আধ চা চামচ

জিরেগুঁড়ো- আধ চা চামচ

কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ২ টেবিল চামচ

কসৌরি মেথি- ১ টেবিল চামচ

মাখন- ১ টেবিল চামচ

ফ্রেশ ক্রিম- ১ টেবিল চামচ

আরও পড়ুন : দেশে নির্মূল লাল-সন্ত্রাস! এবার ‘দিমাগি নকশাল’-দের চিহ্নিত করার আহ্বান প্রধানমন্ত্রী মোদীর

লাহোরি কিমার প্রণালী: প্রথমেই সবজি কাটাকুটির পর্ব মিটিয়ে নিন। পনির গ্রেট করে নিন। এবার কড়াইতে তেল দিয়ে কাশ্মীরি লঙ্কা আর রসুন ফোরন দিন। হালকা ভেজে দিয়ে দিন পেঁয়াজ কুচি (Recipe)। পেঁয়াজ ভাজা হলে দিয়ে দিন কাজুবাদাম। এরপর একে একে টমেটো কুচি, কাঁচালঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে সবটা ভালো করে সেদ্ধ করে নিন। মশলা ঠাণ্ডা হলে তা বেটে ফেলুন।

আরও পড়ুন : চিতল নেই, ডালের সঙ্গে চিংড়ি মেখে রাঁধুন মুইঠ্যা, রইল রেসিপি

এবার কড়াইতে তেল আর ঘি গরম করে জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি দিন। সামান্য ভেজে দিয়ে দিন কেটে রাখা সবজি। সামান্য নাড়াচাড়া করে গুঁড়ো মশলা, নুন আর কসৌরি মেথি দিন। সবজি নরম হয়ে এলে আগের বেটে রাখা মিশ্রণ ঢেলে দিন। দরকার মতো জল দিন। এবার উপর থেকে ছড়িয়ে দিন গ্রেট করে রাখা পনির। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে শেষে মাখন, ফ্রেশ ক্রিম আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।