Durga Puja 2026 Live Updates

চিতল নেই, ডালের সঙ্গে চিংড়ি মেখে রাঁধুন মুইঠ্যা, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : মুইঠ্যা বললে আপনাআপনিই যে নাম মনে ভেসে ওঠে তা হল চিতল। রেস্তোরাঁয় চড়া দামে বিক্রি হয় এই পদ। বাড়িতেও অনেকেই বানিয়ে থাকেন চিতল মুইঠ্যা (Recipe)। তবে যদি চিতল মাছ না মেলে তাহলে কি মুইঠ্যা খাওয়া যাবে না? নিশ্চয়ই খাওয়া যাবে।

ডাল চিংড়ির মুইঠ্যার সহজ রেসিপি (Recipe)

চিতল মাছ সবসময় বাজারে মেলে না। এই পরিস্থিতিতে পরিত্রাতা হয়ে উঠতে পারে চিংড়ি। মুসুর ডাল আর চিংড়ি মিলিয়ে বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ডাল চিংড়ির মুইঠ্যা। রইল রেসিপি-

Easy dal chingri muithya recipe

চিংড়ির মুইঠ্যার উপকরণ:

চিংড়ি মাছ বাটা- ৫০০ গ্রাম

মুসুরির ডাল বাটা- ১ কাপ

ডুমো করে কাটা আলু- ১ টি

রসুন বাটা- ১ চামচ

কাঁচালঙ্কা কুচি- ১ টেবিল চামচ

লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো- ২ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চায়ু

পেঁয়াজ- ১ টি

রসুন- ৬-৭ কোয়া

পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ

রসুন কুচি- ১ চা চামচ

গোটা জিরে- ১ চা চামচ

শুকনো লঙ্কা- ১ টি

আদার টুকরো- আধ ইঞ্চি

টমেটো- ১ টি

গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ

ঘি- ১ টেবিল চামচ

আরও পড়ুন : আন্তর্জাতিক স্বীকৃতি, বাংলার পাতুরি স্টাইলে বানান এই কেরালিয়ান ডিশ

ডাল চিংড়ির মুইঠ্যার প্রণালী: প্রথমে একটি পাত্রে চিংড়ি বাটা (Recipe) এবং মুসুর ডাল বাটার সঙ্গে পেঁয়াজ কুচি, রসুন ও কাঁচালঙ্কা মেশান। এর মধ্যে একে একে নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে দিন। এবার কিছুটা মিশ্রণ মুইঠ্যার আকারে গড়ে লালচে করে ভেজে নিন।

আরও পড়ুন : এটাই সময়, কেটে ফেলুন পুরীর টিকিট, ২২ অগাস্ট পর্যন্ত কনফার্ম মিলবেই সিট

এবার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা বেটে নিন। এবার কড়াইতে তেল গরম করে ফোরন দিন গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এর মধ্যে বাটা মশলা দিয়ে ভেজে নিন। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে কষান যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এবার কিছুটা গরম জল দিয়ে ঝোল ফুটে উঠলে মুইঠ্যাগুলি দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে ঘি, গরম মশলা গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে পরিবেশন করুন গরম গরম।