বাংলা হান্ট ডেস্ক: নিরামিষের দিন বাড়িতে কি রান্না করা হবে তা নিয়ে চিন্তা থাকে না। আর তার ওপর নিরামিষের দিয়ে যদি সয়াবিন করা হয় তাহলে অনেকেই খেতে চান না। কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা সয়াবিন দিয়ে তৈরি করা হবে। দেখে নিন সেই রেসিপিটি (Recipe)।
অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু সোয়াবিনের মুইঠ্যা (Recipe)
চিতল মাছ দিয়ে মুইঠ্যা প্রায়শই অনেকেই বাড়িতে বানিয়ে থাকেন। তবে আজ আপনাদের সঙ্গে শেয়ার করব এমন এক ধরনের নিরামিষ মুইঠ্যা যা মূলত অনেকটা চিতল মাছের মুইঠ্যার মতনই দেখতে হয়। দেখে নিন কিভাবে বাড়িতেই সহজে বানিয়ে ফেলতে পারবেন সোয়াবিন দিয়ে সুস্বাদু মুইঠ্যা (Recipe)।

আরও পড়ুন: দার্জিলিংয়ের ভিড় ছেড়ে পুজোয় যান এই অফবিটে, মিলবে কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ
উপকরণ:
১০০ গ্রাম সয়াবিন
৫ টেবিলচামচ সর্ষের তেল
২ টেবিলচামচ বেসন
২ টেবিলচামচ আদা-কাঁচালঙ্কা বাটা
আধ চা-চামচ জিরেগুঁড়ো
আধ চা-চামচ ধনেগুঁড়ো
আধ চা-চামচ হলুদ
২ চিমচে গরমমশলার গুঁড়ো
আধ চা-চামচ কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো
আধ চা-চামচ চিনি
১টি তেজপাতা
১টি এলাচ
১টি ছোট দারচিনি
২ চিমটে গোটা জিরে
এক চিমটে হিং
১টি মাঝারি টম্যাটো
১টি বড় আলু
স্বাদমতো নুন
২টি কাঁচালঙ্কা
প্রণালী: প্রথমে সোয়াবিন গুলো সেদ্ধো করে নিন। এরপর মিক্সারে সেইগুলো ভালোকরে গ্ৰাইন্ড করে নিন। এবার একটি পাত্রে সয়াবিনগুলি আদা-কাঁচালঙ্কা বাটা, নুন, হলুদ, ধনেগুঁড়ো, জিরেগুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কাগুঁড়ো, গরমমশলার গুঁড়ো এবং বেসন মিশিয়ে দিন। হাতে ভাল করে মেখে নিতে হবে সব মশলা এবং সয়াবিন। তারপর হাতে গোল গোল করে মণ্ড বানিয়ে নিতে হবে। এ বার কড়াইয়ে তেল দিয়ে আঁচ বাড়িয়ে নিতে হবে। তেল ফুটতে শুরু করলে মুইঠ্যাগুলি ছেড়ে দিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলুন মুইঠ্যা গুলো। এরপর, কড়াইতেই তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে এবং হিং ফোড়ন দিয়ে ভেজে নিতে হবে। তার পর দিতে হবে টম্যাটোকুচি, আদা-কাঁচালঙ্কা বাটা। মিনিটখানেক কষানোর পর অল্প একটু জল দিতে হবে। মশলা কষানোর পর আলু মিশিয়ে দিতে হবে ৩-৪ মিনিট। এ বার ২ কাপ গরম জল ঢেলে দিতে হবে। স্বাদ মতো নুন-মিষ্টি দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে ১০ মিনিট ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মুইঠ্যা গুলো দিয়ে দিন। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন (Recipe)।













