বাংলাহান্ট ডেস্ক : শহর ছাড়িয়ে এবার শহরতলিতেও প্রসারিত হচ্ছে কলকাতা মেট্রো (Kolkata Metro)। রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গেই মেট্রোর রুটও সম্প্রসারিত হয়ে চলেছে। এবার খুব শীঘ্রই নতুন আরও ১৩০ কিমি রুটে সম্প্রসারণ হচ্ছে মেট্রোর। শনিবার স্বাধীনতা দিবসেই এই বড় সুখবর দেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার।
আরও সম্প্রসারণ হচ্ছে কলকাতা মেট্রোর (Kolkata Metro)
গত কয়েক বছরে কলকাতা মেট্রোর সম্প্রসারণ হয়েছে অনেকটাই। জেনারেল ম্যানেজার বলেন, ২০২৫-২৬ অর্থবর্ষে মেট্রো রেলে ২৩.৬০ কোটি যাত্রী যাতায়াত করেছেন। সূত্রের খবর, চলতি অর্থবর্ষেও বেড়েছে মেট্রো রেলের আয়। জানা গিয়েছে, ২০২৬ সালের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে মেট্রো রেলের আয় হয়েছে ১৬৬ কোটি টাকা। আগের বছরের তুলনায় তা ৩৪ শতাংশ বেশি।

বাড়ছে ডিজিটাল পেমেন্ট: মেট্রো যাত্রীদের মধ্যে ডিজিটাল সচেতনতাও বাড়ছে ক্রমশ। জেনারেল ম্যানেজার বলেন, ডিজিটাল পেমেন্টের প্রবণতা বাড়ছে যাত্রীদের মধ্যে। টোকেন, স্মার্ট কার্ড, কিউআর কোড ভিত্তিক টিকিট কেনার পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট কার্ড রিচার্জও করছেন অনেকে।
আরও পড়ুন : চিতল নেই, ডালের সঙ্গে চিংড়ি মেখে রাঁধুন মুইঠ্যা, রইল রেসিপি
আনা হয়েছে অ্যাপ: কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষের তরফে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ আনা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সহজেই পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন। গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরেও মিলবে পরিষেবাগুলি।
আরও পড়ুন : মাংসের নয়, সবজির কিমা! এই ডিশ একবার খেলে ভুলে যাবেন মটন-চিকেন
রাজ্যে পালাবদলের পর কলকাতা মেট্রোর রুট বেড়েছে। আটকে থাকা কাজও আবার শুরু হয়েছে। এবার আরও ১৩০ কিমি রুটে বাড়তে চলেছে মেট্রোর পরিষেবা।













