পোনাও নয় ফেলনা, বর্ষার বিকেলে বানান মুচমুচে মাছের চপ, রইল রেসিপি

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : শুধু ভাতের পাতেই নয়, নানান মুখরোচক ভাজাভুজিও তৈরি হয় মাছ দিয়ে। ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চপ, কাটলেট এই সব পদের (Recipe) জন্য মূলত ভেটকি মাছই ব্যবহার করা হয়। তবে চাইলে পোনা মাছ দিয়েও বানাতে পারেন ভাজাভুজি। তাতেও স্বাদ হবে চমৎকার।।

পোনা মাছের চপের সহজ রেসিপি (Recipe)

রোজ রোজ ইলিশ ভেটকি না হলেও কাটাপোনা বাঙালি হেঁশেলের নিত্য অতিথি। একঘেয়ে ঝোল ঝাল খেয়ে বিরক্ত হয়ে গেলে বাড়িতেই বানিয়ে ফেলুন মাছের চপ। তাও আবার পোনা মাছের। রইল রেসিপি-

Easy fish chop recipe at home

মাছের চপের উপকরণ:

কাতলা বা রুই মাছের পেটির পিস

আলু সেদ্ধ করা

পেঁয়াজ কুচি

আদা রসুন বাটা

কাঁচা লঙ্কা বাটা

জিরে গুঁড়ো

বেসন

বিস্কুটের গুঁড়ো

আরও পড়ুন : ঝোলের মধ্যে মেশান চাল বাটা, পূর্ববঙ্গে এভাবে রাঁধে ইলিশ, রইল রেসিপি

মাছের চপের প্রণালী: মাছের টুকরোগুলি প্রথমে হালকা ভেজে নিন। এবার মাছের কাঁটা বেছে সেদ্ধ করে রাখা আলু দিয়ে মেখে নিন। এবার কড়াইতে তেল গরম করে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে দিয়ে দিন আলু মাছের মিশ্রণ (Recipe)। স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন।

আরও পড়ুন : স্বাদে-দর্শনে আলাদা, গঙ্গা নাকি পদ্মার ইলিশ চিনবেন কীকরে?

মিশ্রণটি ঠাণ্ডা হলে হাত দিয়ে চপের আকারে গড়ে নিন। এবার একটি পাত্রে বেসন গুলে তার মধ্যে চপ ডুবিয়ে দিন। বেসনের গোলায় কোটিং করে বিস্কুটের গুঁড়োতে ওলটপালট করে মাখিয়ে নিন চপ। এবার কড়াইতে ডুবো তেলে একে একে সোনালি করে ভেজে তুলুন চপগুলি। পরিবেশন করুন কাসুন্দি আর স্যালাডের সঙ্গে।