Durga Puja 2026 Live Updates

অন্নপূর্ণা যোজনায় ফের নতুন করে শুরু হচ্ছে আবেদন, সুযোগ করে দিচ্ছে সরকার

Published on:

Published on:

annapurna yojana(121)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে শুরু হয়েছে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় সুবিধা প্রদান। অক্টোবর মাসেও তার ব্যতিক্রম হয়নি। অন্নপূর্ণা যোজনার সুবিধা পুজোর মাসে (Annapurna Yojana) পেয়েছেন উপভোক্তারা। ৩০০০ টাকা ঢুকে গিয়েছে অ্যাকাউন্টে। অক্টোবরে ১৫ তারিখ থেকে টাকা ঢোকা শুরু হয়। যদিও এবারেও অনেকে অভিযোগ তুলছেন যে তারা বঞ্চিতই রয়েছেন। আবার অনেকে এমন আছেন যাঁরা নতুন করে আবেদন করতে চাইছেন। তাঁদের জন্য নয়া আপডেট।

অন্নপূর্ণা যোজনায় ফের শুরু হচ্ছে আবেদন | Annapurna Yojana

সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনার তিনহাজার টাকা। অক্টোবরেও বাংলার মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র ৩০০০ টাকা করে ক্রেডিট হতে শুরু করে। এবার ফের একবার নতুন করে শুরু হচ্ছে আবেদন। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনায় নভেম্বর ও ডিসেম্বর মাসে নতুন আবেদন শুরু হচ্ছে বলে জানা গিয়েছে।

সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন গ্রহণের বিশেষ প্রক্রিয়া শুরু হতে পারে। রাজ্যজুড়ে বিশেষ জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হতে পারে সাধারণ মানুষকে সহায়তা প্রদানের লক্ষ্যে। যাঁরা এতদিন পোর্টাল বন্ধ থাকার কারণে আবেদন করতে পারেননি, তাঁরা ক্যাম্পের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন।

আরও পড়ুন: গ্রান্ট ইন এইড-রা বঞ্চিত! ‘প্রতিশ্রুতি ছিল বকেয়া DA মিটিয়ে দেওয়ার, তা সেই ভঙ্গ করলে..,’ হুঁশিয়ারি সরকারি কর্মীদের

এদিকে আবার অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় নতুন করে শুরু হয়েছে ভেরিফিকেশন। আগে ভেরিফিকেশন হলেও ফের যাচাই প্রক্রিয়া শুরু করেছে সরকার। যার জেরে বহু মহিলা বাদ যেতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন, সকল যোগ্য আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন। অযোগ্যরা সকলে বাদ যাবেন।

Annapurna Yojana

পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই অন্নপূর্ণা যোজনার টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সেই মতো অক্টোবর মাসে পুজোর মধ্যেই টাকা ঢুকতে শুরু করেছে। নভেম্বর মাসেও একই সময় টাকা মিলবে বলে মনে করা হচ্ছে।