আর ছাড়বে না হাওড়া থেকে, একাধিক দূরপাল্লা ট্রেনের টার্মিনাল বদল রেলের

Published on:

Published on:

Indian Railways booking dates for NJP tickets for the shasthi-dashami period
Follow

বাংলাহান্ট ডেস্ক : হঠাৎ করেই একগুচ্ছ দূরপাল্লার ট্রেনের টার্মিনাল বদলের সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। হাওড়া ও সাঁতরাগাছি স্টেশনে ট্রেনের চাপ কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। খড়গপুর ডিভিশনের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, হাওড়া ও সাঁতরাগাছি থেকে চলা বেশ কিছু দূরপাল্লার ট্রেন এবার থেকে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে চলাচল করবে।

বেশ কিছু ট্রেনের (Indian Railways) টার্মিনাল বদল

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, হাওড়া-মহীশূর ও হাওড়া-পুদুচেরি এক্সপ্রেস এবার থেকে হাওড়ার বদলে শালিমার স্টেশন থেকে ছাড়বে। শালিমার স্টেশনেই যাত্রা শেষ করবে ট্রেন দুটি। সাঁতরাগাছি-ম্যাঙ্গালুরু সেন্ট্রাল এবং সাঁতরাগাছি-আজমের এক্সপ্রেসের টার্মিনাল বদল করে শালিমার করা হয়েছে। পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস এবার সাঁতরাগাছি স্টেশনে যাত্রা শেষ করবে।

Indian Railways train terminal changed

বদল হচ্ছে সময়সূচী: বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বিভিন্ন দিনে সংশ্লিষ্ট ট্রেনগুলির টার্মিনাল (Indian Railways) পরিবর্তন কার্যকর হবে। শুধু টার্মিনাল বদলই নয়, বেশ কিছু ট্রেনের সময়সূচীও বদলাচ্ছে। টিকিট কাটার আগে সংশ্লিষ্ট ট্রেনের সময়সূচী এবং টার্মিনাল দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

আরও পড়ুন : ঝোলের মধ্যে মেশান চাল বাটা, পূর্ববঙ্গে এভাবে রাঁধে ইলিশ, রইল রেসিপি

কেন এই সিদ্ধান্ত: হাওড়া স্টেশনে প্রচণ্ড চাপের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে রেল। প্ল্যাটফর্মে ঢোকার আগে সিগন্যালের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হয় দূরপাল্লার ট্রেনগুলিকে। টার্মিনাল বদল হলে হাওড়া স্টেশনের উপর চাপ যেমন কমবে, তেমনই ট্রেনের সময়ানুবর্তিতাও উন্নত হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : পোনাও নয় ফেলনা, বর্ষার বিকেলে বানান মুচমুচে মাছের চপ, রইল রেসিপি

রেলের এই সিদ্ধান্তে হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনে চাপ করবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে শালিমার স্টেশনকে দূরপাল্লার ট্রেনের টার্মিনাল হিসেবে ব্যবহার বাড়ানোয় পরিষেবার ভারসাম্য অনেকটা বাড়বে বলেই মনে করা হচ্ছে।