বাংলাহান্ট ডেস্ক : একদিকে নাগপঞ্চমী, অন্যদিকে মনসা পুজো। মঙ্গলবার দেশজুড়েই উৎসবের আবহ। কিন্তু এদিন শাহরুখ খানের (Shahrukh Khan) বাড়িতে যা ঘটে গেল তা রীতিমতো মারাত্মক। নাগপঞ্চমীর দিন জোড়া সাপের আগমন ‘মন্নত’এ। একটি ধরা দিলেও অপরটি অধরা!
শাহরুখের (Shahrukh Khan) মন্নতে অতিকায় সাপ
জানা গিয়েছে, সোমবার রাত ৮ টা নাগাদ মন্নতের নিরাপত্তা রক্ষীরা জোড়া সাপের খোঁজ পান। সিঁড়ির নীচে দুটি সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখেই তড়িঘড়ি খবর দেওয়া হয় স্থানীয় বনবিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলে। রেসকিউয়ার ভিকি দুবে তড়িঘড়ি বনবিভাগের সঙ্গে যোগাযোগ করে পৌঁছান মন্নতে।

কী সাপ ধরা পড়েছে: জানা গিয়েছে, মন্নতের সিঁড়ির নীচে প্রায় ৮ ফুট লম্বা অতিকায় একটি ধামন সাপকে কুণ্ডলী পাকিয়ে বসে থাকতে দেখতে পান তাঁরা। বাংলায় এই সাপের নাম দাঁড়াশ। নির্বিষ সাপটিকে দেখে মন্নতের (Shahrukh Khan) কর্মীদের আশ্বস্ত করেন ভিকি। সাবধানে সাপটিকে উদ্ধার করে প্রাকৃতিক বাসস্থানে ছেড়ে দেওয়া হয়।
আরও পড়ুন : আর ছাড়বে না হাওড়া থেকে, একাধিক দূরপাল্লা ট্রেনের টার্মিনাল বদল রেলের
ফাঁক গলে পালায় অন্যটি: যদিও জানা গিয়েছে, একটিই সাপ ধরা পড়েছে। লোকজনের ভিড়ে অন্যটি ফাঁক গলে পালায়। তবে মন্নতে এখন চলছে রেনোভেশনের কাজ। শাহরুখ তাঁর পরিবার নিয়ে রয়েছেন অন্যত্র।
আরও পড়ুন : আসল ভেবে ‘নকল’ দারচিনি খাচ্ছেন না তো? অজান্তেই বড় ক্ষতি হচ্ছে শরীরে
আপাতত শাহরুখ ব্যস্ত তাঁর আসন্ন ‘কিং’ ছবির শুটিংয়ে। ছবিতে তাঁর সঙ্গে দেখা যাবে কন্যা সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াতের মতো তারকাদের।













