পড়শি দেশে চরমে পৌঁছেছে জ্বালানি সঙ্কট! বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে বার্ষিক কত টাকা আয় করে ভারত?

Published on:

Published on:

Bangladesh power crisis reaches its peak.
Follow

বাংলা হান্ট ডেস্ক: বিদ্যুৎ এমন একটি বিষয় যেটি জনজীবনের জন্য অত্যাবশ্যকীয় হিসাবে বিবেচিত হয়। বাড়ি থেকে শুরু করে দোকান এবং অফিস-কলকারখানা সবকিছুই বিদ্যুৎ ছাড়া কার্যত অচল। এমন পরিস্থিতিতে কোনও দেশে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাট (Bangladesh Power Crisis) হলে সেখানকার জনজীবন ও ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং সরকারকেও যত দ্রুত সম্ভব বিদ্যুতের ব্যবস্থা করতে হয়। এদিকে, ভারতের (India) প্রতিবেশী দেশ বাংলাদেশ (Bangladesh) বর্তমানে বিদ্যুৎ সঙ্কটে ভুগছে।

বাংলাদেশে চরমে পৌঁছেছে জ্বালানি সঙ্কট (Bangladesh Power Crisis):

মূলত, গ্যাসের ঘাটতি এবং LNG সরবরাহে অসুবিধার কারণে বাংলাদেশে বিদ্যুৎ সঙ্কট আরও তীব্র হয়েছে। যার ফলে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ জানিয়েছে। বর্তমানে ভারতের সঙ্গে বিদ্যমান একটি পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল সরবরাহ করা হয়। তাই, অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে ভারত প্রতি বছর কত টাকা আয় করে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।

Bangladesh power crisis reaches its peak.

ভারত কত আয় করে: জানিয়ে রাখি যে, বাংলাদেশ যে শুধু বিদ্যুৎ সঙ্কটের পরেই যে ভারতের কাছে সাহায্য চেয়েছে তা নয়; বরং, ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে আসছে। তবে, এই সময়ে বাংলাদেশ ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে। আয়ের দিক থেকে, বাংলাদেশের কাছে বিদ্যুৎ বিক্রি করে ভারত বছরে প্রায় ৮,৫০০ কোটি থেকে ১০,৫০০ কোটি টাকা আয় করে। বিভিন্ন চুক্তির অধীনে আনুমানিক ২,০০০ থেকে ২,৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়।

আরও পড়ুন: FD-র সুদের হারে পরিবর্তন করল SBI! ১৫ অগাস্ট থেকে লাগু নতুন রেট, এখন মিলবে কত রিটার্ন?

আদানি পাওয়ারের রয়েছে বড় ভূমিকা: উল্লেখ্য যে, ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহে আদানি পাওয়ারের একটি বড় অংশ রয়েছে। ঝাড়খণ্ডের গোড্ডায় স্থিত এই বিদ্যুৎ কেন্দ্রটি বছরে প্রায় ৮,০০০ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করে। গুরুত্বপূর্ণ বিষয় হল, আদানি পাওয়ারই বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান নয়; আরও বেশ কয়েকটি কোম্পানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এগুলির মধ্যে রয়েছে সেমকর্প,
পিটিসি ইন্ডিয়া এবং এনভিভিএন।

আরও পড়ুন: যে Fatah মিসাইলকে ধ্বংস করেছিল ভারত! তারই নতুন ভার্সনের পরীক্ষা করছে পাকিস্তান? জারি NOTAM

বর্তমানে বাংলাদেশ বিদ্যুৎ সঙ্কটের সম্মুখীন হওয়ায় ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়েছে। ভারত এমনিতেই বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে। কিন্তু তা সত্ত্বেও বিদ্যুৎ সঙ্কট মোকাবিলায় বাংলাদেশ ফের ভারতের সাহায্য চেয়েছে।