বাজারে যাওয়ার আগে জেনে রাখুন এই টিপস, সেরা স্বাদের ইলিশ চিনতে ভুল হবে না

Published on:

Published on:

Recipe avoid these mistakes when grinding mustard seeds
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষা মানেই মাছের রানী ইলিশের (Hilsa Fish) সময়। এই সময়টা বাজার ছেয়ে যায় রূপোলি শষ্যে। ক্রেতারা বেশি টাকা খরচ করেও পছন্দের মাছ কিনতে কুণ্ঠা বোধ করেন না। তবে ইদানিং যে মাছ গুলি উঠছে সেগুলিতে আর আগের মতো স্বাদ নেই বলে অভিযোগ করছেন ক্রেতারা।

সঠিক ইলিশ (Hilsa Fish) চিনবেন কীভাবে

চেনা স্বাদ গন্ধ হারাচ্ছে ইলিশ। দূষণ, সময়ের আগেই মাছ শিকারের জন্য এমনটা হচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। উপরন্তু বাজারে নকল ইলিশও কম নেই। প্রতারক ব্যবসায়ীরা সুযোগ পেলেই আসলের নামে নল ইলিশ গছিয়ে দিতে পারে। প্রতারণার হাত থেকে বাঁচতে, কীভাবে বুঝবেন কোন ইলিশটা স্বাদে সেরা হবে?

How to identify best tasting hilsa fish

বিক্রি হয় নকল ইলিশ: বাজার থেকে সাধ করে ইলিশ তো কিনে আনলেন, কিন্তু খেতে গিয়ে দেখছেন স্বাদই নেই। টাকাটাও জলে গেল, মনও গেল বিগড়ে। এই বিপত্তি এড়াতে আগে চিনুন আসল ইলিশ। বাজারে ইলিশের মতো দেখতে খয়রা, পানসা, চৌক্কা, চাপিলা মাছও বিক্রি হয়।

আরও পড়ুন : ট্রেনের লাগেজে মদের বোতল! আদৌ নেওয়া যায়? ধরা পড়লে কী হবে?

ইলিশের সঙ্গে কী পার্থক্য: এগুলি সামুদ্রিক মাছ। তবে গঠনেই রয়েছে পার্থক্য। খয়রা, পানসার মতো মাছ গুলির তুলনায় ইলিশ (Hilsa Fish) অনেক চওড়া। এগুলিকে ছোট ইলিশ ভেবে ভুল করবেন না। এই মাছ গুলির চোখের আকার ইলিশের তুলনায় বড়। চন্দনা মাছের বুকের কাঁটা ৩০ টির কম। লেজ পাখনা ছোট হয়।

আরও পড়ুন : ফ্রি চিকিৎসা পেতে বাধ্যতামূলক ই কেওয়াইসি, আয়ুষ্মান যোজনা নিয়ে বড় আপডেট

খয়রা মাছ হয় বেশি ফোলা, ইলিশের তুলনায় পাতলা। তবে ইলিশ দুদিকেই সমান ভাবে উত্তল। সার্ডিন মাছ তুলনামূলক ছোট। সার্ডিনের তুলনায় ইলিশের চোখ ছোট। এই বিষয়গুলি লক্ষ্য রেখে কিনলেই আর ঠকবেন না।