ফ্রি চিকিৎসা পেতে বাধ্যতামূলক ই কেওয়াইসি, আয়ুষ্মান যোজনা নিয়ে বড় আপডেট

Published on:

Published on:

Ayushman Bharat New Health Card Rule Aadhaar Linked Facility for Every Family Member
Follow

বাংলাহান্ট ডেস্ক : আয়ুষ্মান ভারত যোজনা (Ayushman Bharat Yojana) নিয়ে রাজ্যে আলোচনা চলছে সর্বত্র। এই প্রকল্পের আওতায় সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা মিলবে। তবে আয়ুষ্মান কার্ড হোল্ডারদের জন্য জন্য ই কেওয়াইসি করা খুবই জরুরি। এর জন্য বারবার সিএসসি কেন্দ্র বা হাসপাতালে যেতে হবে না। বাড়িতে বসেই করতে পারবেন ই কেওয়াইসি।

আয়ুষ্মান যোজনায় (Ayushman Bharat Yojana) করতে হবে ই কেওয়াইসি

আয়ুষ্মান যোজনার সুবিধাভোগীদের ই কেওয়াইসি করার সুযোগ দেওয়া হবে বলে খবর। বাড়িতে বসে অনলাইনে অ্যাপে লগইন করে এই কাজ সম্পন্ন করা যাবে। দেখে নিন ধাপে ধাপে প্রক্রিয়া-

e KYC process for ayushman bharat yojana

কীভাবে করবেন ই কেওয়াইসি: এর জন্য প্রথমেই অফিসিয়াল আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করুন। এবার অ্যাপে বেনিফিশিয়ারি অপশন সিলেক্ট করুন। এরপর মোবাইল নম্বর ও ওটিসি দিয়ে লগইন করে রাজ্য, পিএম জেএওয়াই যোজনা এবং জেলা নির্বাচন করুন। এরপর আধার নম্বর, রেশন কার্ড নম্বর দিয়ে সার্চ করুন বেনিফিশিয়ারি।

আরও পড়ুন : বাজারে উঠছে ইলিশ, বাড়িতেই বানিয়ে নিন মাওয়াঘাটের লেজা ভর্তা, হাত চেটে খাবেন

বাড়িতেই করা যাবে কাজ: পরিবারের যে সদস্যের ই কেওয়াইসি (Ayushman Bharat Yojana) বাকি রয়েছে তার জন্য ই কেওয়াইসি বা রিডু ই কেওয়াইসি অপশন সিলেক্ট করুন। এরপর আধার ওটিপি বা ফেস অথেন্টিকেশন ব্যবহার করে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন করুন। প্রয়োজন অনুযায়ী লাইভ ফটো এবং অন্যান্য বিবরণ দিয়ে সাবমিট করলেই মিটে যাবে কাজ।

আরও পড়ুন: ট্রেনের লাগেজে মদের বোতল! আদৌ নেওয়া যায়? ধরা পড়লে কী হবে?

ই কেওয়াইসি সম্পন্ন হলে সুবিধাভোগীর স্ট্যাটাস ‘অ্যাপ্রুভড’ দেখাবে। এরপর সংশ্লিষ্ট সদস্যের নামের পাশে কার্ড ডাউনলোড অপশনে ক্লিক করে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করা যাবে।