বাংলাহান্ট ডেস্ক : এপার বাংলা ও ওপার বাংলা- দুই বাংলার খাদ্যরসনার যোগসূত্র ইলিশ। কোলাঘাট আর মাওয়াঘাটের জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে মাওয়াঘাটের ইলিশ ভর্তার (Recipe) জনপ্রিয়তা রয়েছে এপারের কলকাতার বাঙালিদের মধ্যেও। ।
ইলিশের লেজা (Recipe) দিয়ে বানান ভর্তা
একটি গোটা ইলিশ কেনা হলে পড়ে থাকে না প্রায় কিছুই। মাছের তেল দিয়ে গরম ভাত, কাঁটাকুটি দিয়েও হয় চচ্চড়ি। কিন্তু মাছের লেজা অনেক সময় ব্রাত্য হয়ে থাকে। এর অন্যতম কারণ হল ইলিশের লেজাতেই থাকে সবথেকে বেশি কাঁটা। কিন্তু জানলে অবাক হবেন, মাওয়াঘাটের ইলিশের লেজা ভর্তাই বেশি জনপ্রিয়। এবার বাড়িতেও বানিয়ে নিতে পারবেন এই লেজা ভর্তা। রইল সম্পূর্ণ রেসিপি-

ইলিশের লেজা ভর্তার উপকরণ:
লেজা সহ ইলিশ মাছের টুকরো- ৩-৪ টি
পেঁয়াজ কুচি- আধ কাপ
শুকনো লঙ্কা- ১০ টি
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
লেবুর রস- ১ চা চামচ
আরও পড়ুন : সমুদ্র বা নদীর মোহনা নয়, সেরা স্বাদের ইলিশ মেলে ‘এই’ জায়গা থেকেই
ইলিশের লেজা ভর্তার প্রণালী: ইলিশের টুকরোগুলো প্রথমে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছের টুকরোগুলি (Recipe) ভেজে নিন। মাছ ঠাণ্ডা হলে কাঁটা বেছে নিন। মাছ ভাজা তেলেই ভেজে নিন শুকনো লঙ্কা।
আরও পড়ুন : চকচকে মানেই ভালো নয়, যে মুগ ডাল খাচ্ছেন তা আসল নাকি ভেজাল? যাচাই করুন এভাবে
শুকনো লঙ্কা নুন দিয়ে ভালো করে মেখে নিন। এর মধ্যে মেশান পেঁয়াজ কুচি, বেছে রাখা মাছ। ভালো করে সবটা মাখিয়ে দিয়ে দিন সর্ষের তেল, ধনেপাতা কুচি আর লেবুর রস। আরেকবার সবটা মাখিয়ে নিলেই তৈরি ইলিশের লেজা ভর্তা। পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।














