চকচকে মানেই ভালো নয়, যে মুগ ডাল খাচ্ছেন তা আসল নাকি ভেজাল? যাচাই করুন এভাবে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির হেঁশেলে প্রতিদিন মাছ মাংস না হোক, ভাত ডাল হয়ই। আর ডালের তালিকায় মুগ ডাল খুবই পরিচিত। নিরামিষ হোক বা মাছের মাথা দিয়ে আমিষ ডাল, মুগ (Cooking Tips) প্রথম পছন্দ। কিন্তু যে ডালটা রোজ খাচ্ছেন সেটা কি আদৌ ভালো?

যাচাই করে দেখে কিনুন মুগ ডাল (Cooking Tips)

ডাল চকচকে মানেই যে সেটা ভালো হবে তার কোনও মানে নেই। অনেক সময়ই ডালে কৃত্রিম হলুদ রঙ মিশিয়ে তা ক্রেতার চোখে আকর্ষণীয় করে তোলা হয়। এছাড়া মুগের মতো একই রকম দেখতে বুনো গাছের বীজ মিশে যেতে পারে ডালের সঙ্গে। তাই বাজার থেকে কেনার সময়েই ডাল দেখে কেনা উচিত। এছাড়াও বাড়িতে প্রাথমিক ভাবে পরীক্ষা করা যায় ডাল ভেজাল কিনা।

How to check if moong dal is authentic cooking tips

পরীক্ষা করুন বাড়িতে: বাড়িতেও জল দিয়ে মুগ ডাল পরীক্ষা করা যায়। প্রথমে একটি পরিস্কার কাঁচের বাটিতে জল ভরে তার মধ্যে অল্প পরিমাণে মুগ ডাল দিন। পরিস্কার ডাল জলে দিলেই স্বাভাবিক ভাবে জলের রঙ বদলাবে না। কিছুক্ষণ পরেও জল স্বচ্ছ থাকলে এবং ডালের রঙ একই থাকলে তা আসল হতে পারে। কিন্তু জলে ডাল দিলেই যদি জলের রঙ দ্রুত হলুদ হয়ে যেতে থাকে বা ডাল ধোওয়ার সময় জলের রঙ অস্বাভাবিক লাগে, তবে সেই ডালে কৃত্রিম রঙ লাগানো থাকতে পারে।

আরও পড়ুন : একধাক্কায় ৩০ শতাংশ বাড়তে পারে অনলাইন ফুড ডেলিভারি চার্জ, সতর্ক করল জোম্যাটো

কেমন হবে রঙ: উজ্জ্বল হলুদ রঙের ডাল (Cooking Tips) মানেই তা ভালো হবে এর কোনও নিশ্চয়তা নেই। প্রাকৃতিক মুগ ডালে সাধারণত হালকা হলুদ বা সবুজাভ আভা থাকতে পারে। প্রথম বার ধোওয়ার সময় যদি জলের রঙ দ্রুত বদলে যায় এবং ডালের বাইরের রঙ হালকা হয়ে যায় তবে সতর্ক হওয়া প্রয়োজন।

আরও পড়ুন : সমুদ্র বা নদীর মোহনা নয়, সেরা স্বাদের ইলিশ মেলে ‘এই’ জায়গা থেকেই

অনেক সময় মুগ ডালের মতো দেখতে বুনো গাছের বীজ বা আগাছার বীজ মিশে যেতে পারে। একটি থালায় ঢেলে ডালের প্রতিটা দানা ভালো করে পরীক্ষা করুন। কোনও দানা আকার, গঠন বা রঙে অন্য রকম লাগলে সেটি আলাদা করে ফেলুন। খোলা ডাল কেনার সময় অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। প্যাকেটজাত ডাল কিনলে লেবেল, প্যাকেজিংয়ের তারিখ দেখে নিন।