অসমাপ্ত গল্প, ‘বিগ বস’কে জায়গা দিতে জগাখিচুড়ি করে শেষ এই সিরিয়াল

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন পর বাংলা টেলিভিশনে ফিরছে ‘বিগ বস’। সঞ্চালনায় ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার জলসার (Serial) পর্দায় চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে বহুল জনপ্রিয় এই শো। হিন্দি টেলিভিশনে বিগ বসের জনপ্রিয়তা আকাশছোঁয়া। একই ফরম্যাটে বাংলাতেও ১ ঘন্টার পর্ব সম্প্রচারিত হবে বলে জানা যাচ্ছে। কিন্তু এর কোপ পড়তে চলেছে চ্যানেলে সম্প্রচারিত অন্য মেগায়।

বিগ বসের জন্য শেষ এই সিরিয়াল (Serial)

রাত সাড়ে নটার স্লটে সম্প্রচারিত হবে বিগ বস। এই শোকে জায়গা দিতে কোনও না কোনও মেগাকে যে সরতে হবে তাতে কোনও সন্দেহ নেই। জানা যাচ্ছে, এই কোপ পড়তে চলেছে ‘কম্পাস’এর উপরে। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল সিরিয়ালের পথচলা। বছর ঘোরার আগেই শেষ হচ্ছে ধারাবাহিক।

This serial is ending because of bigg boss

কবে শেষ সম্প্রচার: প্রথমে ‘ঘূর্ণি’র নতুন স্লট ঘোষণা না হওয়ায় অনেকে মনে করেছিলেন, ওই সিরিয়ালটিই সম্ভবত শেষ হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, কোপ পড়ল কম্পাসের উপর। আগামী সপ্তাহেই হবে সিরিয়ালের শেষ শুটিং। আর শেষ পর্ব সম্প্রচারিত হবে আগামী ৩০ অগাস্ট।

আরও পড়ুন : বাজারে যাওয়ার আগে জেনে রাখুন এই টিপস, সেরা স্বাদের ইলিশ চিনতে ভুল হবে না

কোন কোন স্লট বদল: বিগ বসকে জায়গা দিতে অন্যান্য সিরিয়ালেরও স্লট ওলটপালট হয়েছে। জনপ্রিয়তা সত্ত্বেও কম্পাস ধারাবাহিকটি বন্ধের গুঞ্জনে মন খারাপ দর্শকদের। অনেকের মনে হয়েছিল ও মোর দরদিয়া শেষ হয়ে যেতে পারে। কিন্তু তেমন কোনও ইঙ্গিত দেয়নি চ্যানেল কর্তৃপক্ষ।

আরও পড়ুন : সরকারি এসি ভলভো বাসে স্লিপার কোচ, মহিলাদের ফ্রি, শিলিগুড়ি-কলকাতার রুট দেখে নিন

স্লট বদল হয়েছে কিছু সিরিয়ালের (Serial)। রাত সাড়ে নটা থেকে এগিয়ে সাড়ে সাতটার স্লটে আনা হয়েছে প্রতিজ্ঞাকে। অন্যদিকে কম্পাসের ছেড়ে যাওয়া বিকেল সাড়ে পাঁচটার স্লটে নিয়ে আসা হয়েছে শুধু তোমারই জন্য। এছাড়া সংসারের সংকীর্তন রাত দশটা থেকে আধ ঘন্টা পিছিয়ে সাড়ে দশটায় আনা হয়েছে। বিগ বসের জেরে এই সিরিয়ালগুলির সম্প্রচার সময় বদল করা হচ্ছে। তবে অন্যান্য ধারাবাহিকগুলির সময় একই থাকছে।