বাংলাহান্ট ডেস্ক : ইউপিএসসি পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রেলের। পরীক্ষার্থীদের যাতায়াতে যাতে সুবিধা হয় তার জন্য দক্ষিণ পূর্ব রেলের (Indian Railways) খড়গপুর ডিভিশনের তরফে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২৩ ও ৩০ অগাস্ট মোট ৮ টি অতিরিক্ত ইএমইউ স্পেশ্যাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ রেলের (Indian Railways)
ইউপিএসসি সিভিল সার্ভিস (মেন) পরীক্ষার্থীদের সুবিধার জন্য ইএমইউ স্পেশ্যাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পরীক্ষা দিতে যাওয়ার সময় এবং ফেরার সময় যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন, কোনোরকম অসুবিধার সম্মুখীন না হতে হয় তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চলবে অতিরিক্ত ট্রেন: এই দুদিন বাড়তি ট্রেন চলাচল করলে স্বাভাবিক ভাবেই পরীক্ষার্থীদের যাতায়াতে অনেকটাই সুবিধা হবে। রেল সূত্রে খবর, ডাউন লাইনে হাওড়া মুখী পরীক্ষার্থীদের জন্য ভোরবেলার দিকে চারটি অতিরিক্ত লোকাল ট্রেন চালানো হবে। জানা যাচ্ছে, মেচেদা থেকে ভোর ৪ টে ১৫ মিনিটে একটি হাওড়া লোকাল ছাড়বে। সকাল ৬ টা ১০ এ হাওড়ায় পৌঁছাবে ট্রেনটি।
আরও পড়ুন : খালি গলায় গান গেয়েই লক্ষ লক্ষ মন জয়, পেশাদার মঞ্চের স্বপ্ন ছুঁতে কোমর বাঁধছেন তানিয়া
কখন কোন ট্রেন চলবে: পাঁশকুড়া থেকে ভোর ৪টে ২০ মিনিট, ভোর ৫টা ৪৫ মিনিট এবং সকাল ৬টা ৩০ মিনিটে তিনটি লোকাল (Indian Railways) ছাড়বে। পাঁশকুড়া থেকে ছেড়ে সকাল ৬টা ৩০ মিনিট, সকাল ৭টা ৪০ মিনিট এবং সকাল ৮টা ২০ মিনিটে হাওড়া স্টেশনে পৌঁছাবে ট্রেনগুলি।
আরও পড়ুন : শেষ মুহূর্তে আর হুড়োহুড়ি নয়, বাড়ি থেকে বেরোনোর আগেই চেক করুন কোন প্ল্যাটফর্মে ঢুকবে ট্রেন
পরীক্ষা শেষে বাড়ি ফিরতে যাতে সুবিধা হয় পরীক্ষার্থীদের, তার জন্য সন্ধের দিকেও চারটি বিশেষ ট্রেন চালানো হবে। হাওড়া স্টেশন থেকে সন্ধ্যা ৬ টা ২০ তে আমতা লোকাল এবং সন্ধ্যা ৭ টায় মেচেদাগামী বিশেষ লোকাল ছাড়বে। হাওড়া থেকে পাঁশকুড়ার উদ্দেশ্যে সন্ধ্যা ৭ টা ১০ এ এবং রাত ৭ টা ৫৫ তে আরও দুটি অতিরিক্ত লোকাল ছাড়বে। রাত ৯ টা ১০ এবং রাত ৯ টা ৫৫ মিনিটে পাঁশকুড়া পৌঁছাবে ট্রেনগুলি।













