একদম দোকানের মতো হবে হিঙের কচুরি, বাড়িতেই বানান এই রেসিপি দেখে

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : বাঙালির প্রিয় প্রাতরাশের তালিকায় বিশেষ জায়গা দখল করে নেবে কচুরি। বাড়িতে বানানো হোক বা দোকানের হিঙের কচুরি (Recipe), গরম গরম তরকারির সঙ্গে জমে যায়। তবে বাইরের দোকানের খাবার যতটা পারা যায় এড়িয়ে চলাই ভালো।

দোকানের মতো হিঙের কচুরির (Recipe) রেসিপি

রাস্তার ধারের দোকানের ভাজাপোড়া স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তাই বাড়িতেই মনের মতো কচুরি বানিয়ে খেতে পারবেন। কীভাবে বানাবেন দোকানের মতো হিঙের কচুরি, রইল রেসিপি-

Easy homemade Hinger Kochuri recipe

হিঙের কচুরির উপকরণ:

ময়দা- ২ কাপ

বিউলির ডাল

হিং- ১ চামচ

মৌরি গুঁড়ো- ১ চা চামচ

কাঁচা লঙ্কা কুচি- ২-৩ টি

জিরে

শুকনো লঙ্কা

সাদা তেল

আরও পড়ুন : শেষ মুহূর্তে আর হুড়োহুড়ি নয়, বাড়ি থেকে বেরোনোর আগেই চেক করুন কোন প্ল্যাটফর্মে ঢুকবে ট্রেন

হিঙের কচুরির প্রণালী: একটি পাত্রে ময়দার সঙ্গে নুন, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি ডো (Recipe) তৈরি করে নিন। এবার আগে থেকে ভিজিয়ে রাখা বিউলির ডাল জল ঝরিয়ে আদা, লঙ্কা দিয়ে বেটে নিন।

আরও পড়ুন : UPSC পরীক্ষার্থীদের জন্য বড় উদ্যোগ, দুদিন ধরে ৮ টি অতিরিক্ত ট্রেনের ঘোষণা রেলের

এবার কড়াইতে তেল গরম করে হিং আর মৌরি বাটা ফোরন দিন। তার মধ্যে দিয়ে দিন ডাল বাটা। ভালো করে কষিয়ে নুন, চিনি, ভাজা মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। পুরটা ঠাণ্ডা হলে ময়দার লেচি কেটে তার মধ্যে পুর ভরে বেলে নিন। এবার কড়াইতে সাদা তেল গরম করে একটা একটা করে কচুরি ভেজে তুলুন। গরম গরম পরিবেশন করুন তরকারির সঙ্গে।