লিঙ্ক নেই মোবাইল নম্বর, আধার কার্ড হারিয়ে ফেললে কী করবেন? ধাপে ধাপে পদ্ধতি জেনে নিন

Published on:

Published on:

Aadhaar Card app pin change from the comfort of your home
Follow

বাংলাহান্ট ডেস্ক: আধার কার্ড (Aadhaar Card) এমনই জরুরি একটি নথি যা সবসময় সাবধানে রাখা উচিত। সরকারি বিভিন্ন কাজে প্রয়োজন হয় আধারের। স্বাভাবিক ভাবেই আধার কার্ড হারিয়ে গেলে পড়তে হয় বিপাকে। উপরন্তু যদি আধারের সঙ্গে মোবাইল নম্বরও লিঙ্ক করা না থাকে তাহলে আরোই সমস্যা। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে অনলাইনে ওটিপির মাধ্যমে আধার নম্বর পাওয়া যায় না। তবে এই পরিস্থিতিতেও আধার নম্বর উদ্ধার করা সম্ভব।

আধারের (Aadhaar Card) সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে কী করবেন

আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে নিকটবর্তী আধার এনরোলমেন্ট সেন্টার বা আধার সেবা কেন্দ্রতে গিয়ে যোগাযোগ করতে পারেন। সেখানে ‘প্রিন্ট আধার’ পরিষেবার মাধ্যমে আধার নম্বর পাওয়া যায়। এর জন্য আধারে নথিভুক্ত নাম, লিঙ্গ, জেলা বা পিন কোড দিতে হবে। এরপর আঙুলের ছাপ বা চোখের মণির মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করে আধারের প্রিন্ট আউট দেওয়া হয়।

How to recover lost aadhaar card number

ফোন করেও হয় উপায়: এছাড়া ইউআইডিএআই এর টোল ফ্রি হেল্পলাইন নম্বর ১৯৪৭ এ ফোন করেও পাওয়া যায় হারানো আধার নম্বর (Aadhaar Card)। এই নম্বরে ফোন করে প্রথমে পরিচয় সংক্রান্ত জরুরি তথ্য দিতে হবে। তথ্য মিলে গেলে ইউআইডিএআই এর তরফে এনরোলমেন্ট আইডি জানানো হতে পারে।

আরও পড়ুন : ঝাল-মিষ্টির যুগলবন্দিতে জিভে আসবে জল, হাতে ২০ মিনিট থাকলে বানিয়ে নিন ডিমের সাওজি কারি

কী তথ্য লাগবে: এরপর ফের ১৯৪৭ এ ফোন করে IVRS এর মাধ্যমে প্রয়োজনীয় বিকল্প বেছে নিয়ে এনরোলমেন্ট আইডি, জন্মতারিখ, আধারে দেওয়া পিন কোড দিতে হবে। তথ্য যাচাই হলে আইভিআরএস এর মাধ্যমে আধার নম্বর জানানো হতে পারে।

আরও পড়ুন : আসছে তালের সিজন, বড়া-মালপোয়া খেয়ে বুক জ্বালা, রেহাই মিলবে কী করে?

যদি পুরনো মোবাইল নম্বর হারিয়ে যায় বা আধারের সঙ্গে কোনও মোবাইল নম্বর যুক্ত না থাকে তবে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রতে গিয়ে নতুন মোবাইল নম্বর আপডেট করতে পারবেন।