বাংলাহান্ট ডেস্ক : ডাল ভাত বাঙালির কাছে ‘আল্টিমেট কমফোর্ট ফুড’। মুগ, মুসুর, অড়হড় ডালের তালিকাও লম্বা। গরম ভাতে এক হাতা ডাল (Cooking Tips) হলেই অনেকের খাওয়া হয়ে যায়। কিন্তু ডাল কেউ পছন্দ করেন ঘন, তো কেউ পাতলা। তবে ডাল যদি জলের মতো পাতলা হয় তাতে স্বাদটাই যায় নষ্ট হয়ে।
পাতলা ডাল (Cooking Tips) ঘন করবেন কীভাবে
যেকোনো ডালই একটু ঘনই ভালো লাগে। ডাল পাতলা হলে অনেকে তা চড়া আঁচে ফোটান। এতে জল শোকায় বটে, তবে ডালের স্বাদ পুরোপুরি নষ্ট হয়ে যায়। অনেক সময় আবার ডালের তলাও ধরে যায়। এই সমস্যা যাতে না হয় তার জন্য রয়েছে কিছু ট্রিকস। একটি প্যানে শুকনো খোলায় কিছুটা বেসন ভেজে নিন। তার মধ্যে ডালের কিছুটা জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে তা ফুটন্ত ডালে ঢেলে দিন। ডাল নিমেষেই ঘন হয়ে উঠবে।

সেদ্ধ আলু মেশান: আলু দিয়েও হবে কাজ। এর জন্য একটি সেদ্ধ আলু ভালো করে চটকে নিন। এবার আলু মাখাটা ডালের মধ্যে ফেলে দিয়ে একবার ফোটালেই অতিরিক্ত জল শুষে ডাল ঘন হয়ে উঠবে। ডালের ঘনত্ব বাড়াতে টমেটো বেশ করে কষিয়ে নিয়ে পাতলা ডালে মেশালে ডাল ঘন হবে, খেতেও সুস্বাদু হবে।
আরও পড়ুন : সাংবাদিকদের জন্য মাসে মাসে পেনশনের ব্যবস্থা সরকারের, কবে থেকে শুরু আবেদন?
বানান শাহি ডাল: ডাল ঘন (Cooking Tips) করতে কাজুবাটা মেশাতে পারেন। এতে স্বাদ যেমন বাড়বে, তেমনই ডালের ঘনত্ব বাড়বে। অড়হড় ও মুগ ডালের ক্ষেত্রে এই টোটকা ভালো কাজ করে।
আরও পড়ুন : পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু নয়, এই রাজ্যেই রয়েছে দেশের সবথেকে বেশি রেল স্টেশন! সংখ্যাটা জানেন?
এই টোটকাগুলিতে কিন্তু ডাল চড়া আঁচে ফোটাবেন না। ঢাকনা দিয়ে হালকা বা মাঝারি আঁচে কয়েক মিনিট ফোটালেই ডাল ঘন হয়ে উঠবে।













