বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় রেলের (Indian Railways) পরিধি বিশাল। দেশের বিভিন্ন প্রান্তকে রেলপথে যুক্ত করেছে বিশ্বের অন্যতম বৃহৎ গণপরিবহণ নেটওয়ার্ক। সিকিম বাদে দেশের প্রায় সর্বত্রই রয়েছে রেলপথ। বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে ভারতীয় রেল অন্যতম পছন্দের মাধ্যম যাত্রীদের।
বৃহত্তম পরিবহণ ব্যবস্থা ভারতীয় রেল (Indian Railways)
কোটি কোটি মানুষ ভরসা করে থাকেন ভারতীয় রেলের উপরে। প্রতিদিন অসংখ্য মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় রেল। শুধুমাত্র যাত্রী পরিবহণ নয়, পণ্য পরিবহণের ক্ষেত্রেও ভারতীয় রেলের জুড়ি মেলা ভার। দিন দিন আরও বিস্তৃত হচ্ছে রেলের নেটওয়ার্ক।

নতুন রুট রেলের: নতুন নতুন রুটে চালু হচ্ছে ট্রেন পরিষেবা। রেলপথে জুড়ছে সিকিমও। কিন্তু ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রেল স্টেশন রয়েছে জানেন? অনেকে পশ্চিমবঙ্গ বা তামিলনাড়ু ভাবলেও আসলে তা নয়। অন্য একটি রাজ্যে রয়েছে সবথেকে বেশি রেল স্টেশন।
আরও পড়ুন : ঝাল-মিষ্টির যুগলবন্দিতে জিভে আসবে জল, হাতে ২০ মিনিট থাকলে বানিয়ে নিন ডিমের সাওজি কারি
কোন রাজ্যে সবথেকে বেশি স্টেশন: তথ্য অনুযায়ী, এই রাজ্যটিতে রয়েছে প্রায় ১১০০-১২০০ টি স্টেশন (Indian Railways)। রাজ্যটি হল উত্তরপ্রদেশ। দেশের অন্যান্য সব রাজ্যের তুলনায় এখানে রেল স্টেশনের সংখ্যা অনেক বেশি। প্রয়াগরাজ, বারাণসী, কানপুর, মথুরার মতো ব্যস্ত স্টেশন রয়েছে এই রাজ্যে।
আরও পড়ুন : সাংবাদিকদের জন্য মাসে মাসে পেনশনের ব্যবস্থা সরকারের, কবে থেকে শুরু আবেদন?
এতগুলি স্টেশন যে শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থাকে দৃঢ় করেছে তা নয়, রাজ্যের অভ্যন্তরীণ অর্থনৈতিক ভিত্তিকে আরও মজবুত করে তুলেছে। ভারতীয় রেলের ইতিহাসে নয়া মাইলফলক সৃষ্টি করেছে উত্তরপ্রদেশ।













