দাম দিয়ে কিনে ঠকবেন না যেন, বেছেবুছে কোন ইলিশটা নেবেন? রইল এক্সপার্ট টিপস

Published on:

Published on:

Hilsa Fish skip the market hassle and buy fish from the comfort of your home
Follow

বাংলাহান্ট ডেস্ক : বর্ষাকাল মানেই ইলিশ (Hilsa Fish) খেতে হবে। কিন্তু বাজারের থলি হাতে ঝুলিয়ে ছুটলেই তো হল না, দেখেশুনে সঠিক মাছটা পছন্দ করাও তো জরুরি। নয়তো শুধু টাকাটাই যাবে, ইলিশের সেই স্বাদ গন্ধ আর পাবেন না। ঠিক কোন সাইজের ইলিশ মাছ কিনলে তা স্বাদে হবে সেরা?

দেখেশুনে কেনা উচিত ইলিশ (Hilsa Fish)

বাজার করা কোনও হেলাফেলার কাজ না। বাজার করতে গেলেও যথেষ্ট জ্ঞান বুদ্ধির প্রয়োজন। তাজা মাছ, শাকসবজি দেখেশুনে কেনা যে কারোর কম্ম নয়। তাই দেখেশুনে না কিনলে ঠকে যাওয়ার সম্ভাবনা প্রবল। বিশেষ করে ইলিশের ক্ষেত্রে আসল গঙ্গা বা পদ্মার ইলিশের নামে অনেক সময়ই নকল ইলিশ গছিয়ে দেওয়ার চেষ্টায় থাকেন প্রতারক মাছ বিক্রেতারা।

Expert tips for picking best hilsa fish

কোন ইলিশটা কিনবেন: চড়া দাম দিয়ে সাধ করে ইলিশ কিনে আনলেন। রাঁধলেনও জমিয়ে। কিন্তু খেতে বসে দেখলেন তাতে স্বাদ গন্ধ কিছুই নেই। এভাবে ঠকতে যাতে না হয় তার জন্য জেনে রাখুন ঠিক কোন ইলিশটা কিনবেন বেছে বেছে। নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা। তবে নদী এবং সাগরের ইলিশের মূল পার্থক্য এর স্বাদে।

আরও পড়ুন : ইস্টবেঙ্গলের কাছে বিধ্বস্ত হওয়ার ধাক্কা কাটাতে নতুন সমাধান মোহনবাগানের! সিনেমা দেখানো হবে কোচ ও ফুটবলারদের

কোন ইলিশের স্বাদ বেশি: বিশেষজ্ঞদের মতে, ইলিশ (Hilsa Fish) আকারে যত বড় হয় তত বেশি সুস্বাদু হয়। বড় বা পাকা ইলিশের ওজন হয় প্রায় আড়াই থেকে তিন কেজি। তবে এক থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদ সবথেকে বেশি। বাজারে গেলে এক কেজি ওজনের পাকা ইলিশ নিলে স্বাদ খুলবে সবথেকে ভালো।

আরও পড়ুন : ডাল একেবারে পাতলা জল, ২ মিনিটে ঘন করবেন কীভাবে? জেনে রাখুন ট্রিকস

বাজারে ইলিশ কিনতে গেলে অনেকে ধন্দে থাকে। কোন ইলিশ কিনলে সবথেকে বেশি সুস্বাদু হবে, কত কেজি ওজনের ইলিশ কেনা উচিত। এক কেজির ইলিশ কিনলে একেবারে ঠকতে হবেনা স্বাদে।