বাড়ির হেঁশেলে রেস্তোরাঁর স্বাদ, কলকাতা বা ব্যারাকপুর স্টাইল, এই টিপসে বিরিয়ানি হবে লাজবাব!

Published on:

Published on:

Barrackpore trouble over extramarital affair then attempted murder of biryani owner
Follow

বাংলাহান্ট ডেস্ক : বিরিয়ানি শুধুমাত্র একটি খাবার নয়। অনেকের কাছেই এ এক ‘ইমোশন’। চিকেন নাকি মাটন, কলকাতা নাকি হায়দ্রাবাদি নাকি লখনউ স্টাইল, বিরিয়ানির ধরণ ধারণ নিয়ে তর্ক চলতেই থাকবে। কলকাতার পাশাপাশি ব্যারাকপুর স্টাইল বিরিয়ানিও (Cooking Tips) এখন বেশ জনপ্রিয় হয়েছে। আর ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি বলতে দাদা বৌদির নাম না নিলেই নয়।

বাড়ির বিরিয়ানিতে (Cooking Tips) আসবে রেস্তোরাঁর স্বাদ

কলকাতা এবং শহরতলিতে বিরিয়ানির বহু নামীদামী রেস্তোরাঁ আছে। এক এক দোকানের সিগনেচার স্টাইল এক একরকম। কিন্তু বাড়িতে বিরিয়ানি বানাতে গেলে কিছুতেই আসে না দোকানের মতো স্বাদ। ভুলটা তবে কোথায় হচ্ছে? কোন টোটকায় বাড়ির বিরিয়ানি হবে রেস্তোরাঁর মতো?

Cooking tips to make homemade biryani like restaurant

ব্যবহার করুন গোটা মশলা: বিরিয়ানি খাওয়ার জন্য রেস্তোরাঁয় যাওয়ার দরকার নেই। বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন দোকানের মতো বিরিয়ানি। তবে তাতে রেডিমেড প্যাকেটজাত বিরিয়ানির মশলা ব্যবহার করলে হবে না। বাড়িতে বানান বিরিয়ানির মশলা। লবঙ্গ, গোটা এলাচ, শা জিরে, শা মরিচ, জায়ফল, জয়িত্রী, বড় এলাচ, কাবাবচিনি নিয়ে শুকনো তাওয়ায় ভেজে বেটে নিয়ে বানিয়ে ফেলুন বিরিয়ানির মশলা।

আরও পড়ুন : ফোন হারালে প্যানিক নয়, আধার থেকে UPI, আগেই নিশ্চিত করুন ‘এই’ বিষয়গুলি

বুঝেশুনে দিন ঘি: বিরিয়ানিতে ঘি জরুরি। যথেষ্ট পরিমাণে ঘি ব্যবহার না করলে বিরিয়ানি (Cooking Tips) শুকনো হয়ে যায়। তাই ঘি দিতে হবে বুঝেশুনে। বিরিয়ানির মাংস যেন একটু চর্বিযুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবার আসা যাক চালে। বিরিয়ানির ভাত হবে ঝরঝরে। তার জন্য রান্না শুরুর ৩০ মিনিট আগে চাল ভিজিয়ে রেখে দিন। ভিনিগার আর নুন দিয়ে চাল ফোটাবেন। তবে তা হবে ঝরঝরে।

আরও পড়ুন : নৈহাটি থেকে এক বাসেই শিলিগুড়ি-দিঘা-পুরী, সরকারি বাসের নতুন রুটের পরিকল্পনা সরকারের

বিরিয়ানি দমে বসালে চাল প্রথমে ৮০ শতাংশ সেদ্ধ করুন। বাকিটা দমেই সেদ্ধ হয়ে যাবে চাল। মাংস রান্নার আগে দই দিয়ে মাখিয়ে রাখুন। তবে নরম হবে মাংস। যে পাত্রে বিরিয়ানি দমে বসাবেন তার তলাটা যেন পুরু হয় সেদিকে লক্ষ্য রাখবেন।