সাদার বদলে হলুদ আলো, স্টেনলেস স্টিলের সিট, অত্যাধুনিক ICF মেধা ৮০০ রেক মেট্রোয়

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : আবারও ভোল বদল কলকাতা মেট্রোর (Kolkata Metro)। রাজ্যে সরকার বদলের পর মেট্রোর বিভিন্ন প্রকল্পের কাজে গতি এসেছে। এবার কলকাতা মেট্রোয় জুড়ছে অত্যাধুনিক আইসিএফ মেধা ৮০০ রেক। এই রেকের ৪-৫ টি সংষ্করণ ইতিমধ্যেই এসে পৌঁছেছে কলকাতায়। কলকাতা মেট্রোকে আরও আধুনিক করে তুলবে এই নতুন রেকগুলি।

নতুন রেক আসছে কলকাতা মেট্রোতে (Kolkata Metro)

মেট্রো রেল সূত্রে খবর, কলকাতা মেট্রোর পুরনো কাঠামো ধরে রেখেই নতুন ফিচারগুলি ইনস্টল করা হয়েছে রেকগুলিতে। জানা যাচ্ছে, নতুন আইসিএফ মেধা ৮০০ রেকের ভেতরে সাদা আলোর বদলে থাকছে হলুদ রঙের আলো। এছাড়াও দরজায় থাকবে স্টেনলেস স্টিল, ধরার জন্য ডোর সাইড হ্যান্ডেল। শুধু তাই নয়, সিটগুলিও হবে স্টেনলেস স্টিলের তৈরি।

New ICF rakes are coming in Kolkata Metro

কী কী থাকছে বিশেষত্ব: নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। মেট্রোর (Kolkata Metro) বাইরের দিক সহ ভেতরের দিকেও আরও বেশি সংখ্যায় সিসিটিভি লাগানো হবে। এটিও সম্বলিত টক ব্যাক সিস্টেমকে আপগ্রেড করা হয়েছে, যাতে জরুরি দরকারে যাত্রীরা চালককে নিজেদের কথা জানাতে পারেন।

আরও পড়ুন : নদী নাকি মোহনা, ‘কোন’ জায়গার ইলিশ স্বাদে সবথেকে সেরা জানেন?

উন্নততর অভিজ্ঞতা যাত্রীদের: জানা যাচ্ছে, এই নতুন ৮০০ সিরিজের রেকগুলি আসলে আইসিএফ মেধা রেকের উন্নততর সংস্করণ। যাত্রীদের মেট্রো সফরের অভিজ্ঞতাকে আরও উন্নত করে তুলবে এই নতুন রেক।

আরও পড়ুন : ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?

মেট্রো রেল সূত্রে খবর, নতুন রেকগুলি প্রথমে অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত চালু করার কথা ভাবা হচ্ছে। বর্তমানে অবশ্য নিউ গড়িয়া থেকে বেলেঘাটা স্টেশন পর্যন্ত চলছে মেট্রোর অরেঞ্জ লাইন।