গঙ্গার দামে গুজরাটের ইলিশ কিনছেন না তো? নদী আর সাগরের ইলিশের পার্থক্য করুন এভাবে

Published on:

Published on:

Hilsa Fish how to identify juvenile fish
Follow

বাংলাহান্ট ডেস্ক : গঙ্গা পদ্মার দ্বন্দ্ব ভুলে ইলিশ (Hilsa Fish) তো খেতে পছন্দ করেন কমবেশি সকলেই। যদিও এখনও পর্যন্ত চাহিদার তুলনায় ইলিশের যোগান কম। কিন্তু অনেকে বুঝতে পারেন না কোন ইলিশ কেনা উচিত? কোন ইলিশের স্বাদ বেশি, কত কেজির ইলিশের স্বাদ বেশি হয়, এ নিয়ে অনেকেই ধন্দে থাকেন। এর জন্য অনেক সময় ঠকতেও হয় ক্রেতাদের। এমনকি গঙ্গার ইলিশ ভেবে ভুল করে অনেক সময় গুজরাটের ইলিশও বাড়ি নিয়ে চলে আসেন অনেকে।

সাগর নদীর ইলিশের (Hilsa Fish) পার্থক্য

ইলিশ সমুদ্রেই থাকে সারা বছর। শুধু ডিম পাড়ার সময় এরা নদীতে আসে। তবে সাগর এবং নদী দু জায়গার ইলিশই টর্পেডো আকৃতির। নদীর ইলিশ আকারে একটু খাটো হয় আর সাগরের ইলিশ সরু এবং লম্বা আকৃতির। তবে নদীর ইলিশ একটু বেশিই উজ্জ্বল হয়। তুলনায় সাগরের ইলিশ একটু কম চকচকে হয়।

How to know which hilsa fish is from river or sea

কত ওজনের ইলিশ সুস্বাদু: নদী বিশেষত পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের (Hilsa Fish) আকার হয় খানিকটা পটলের মতো। অর্থাৎ মাথা ও লেজ সরু এবং পেটের দিকটা মোটা। তবে নদী এবং সাগরের ইলিশের মূল পার্থক্য এর স্বাদে।

আরও পড়ুন : নথি থাকলেও পাবেন না পিঙ্ক কার্ড, কারা বাতিল হলেন?

কোন ইলিশের স্বাদ বেশি: বিশেষজ্ঞদের মতে, ইলিশ (Hilsa Fish) আকারে যত বড় হয় তত বেশি সুস্বাদু হয়। বড় বা পাকা ইলিশের ওজন হয় প্রায় আড়াই থেকে তিন কেজি। তবে এক থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদ সবথেকে বেশি। বাজারে গেলে এক কেজি ওজনের পাকা ইলিশ নিলে স্বাদ খুলবে সবথেকে ভালো।

আরও পড়ুন : একফোঁটাও তেল পড়ে না, স্বাস্থ্য সচেতনের সঙ্গে সুস্বাদুও হবে ডিমের রোস্ট

বাজারে ইলিশ কিনতে গেলে অনেকে ধন্দে থাকে। কোন ইলিশ কিনলে সবথেকে বেশি সুস্বাদু হবে, কত কেজি ওজনের ইলিশ কেনা উচিত। এক কেজির ইলিশ কিনলে একেবারে ঠকতে হবেনা স্বাদে।