বাংলাহান্ট ডেস্ক : আমিষের দিনে ডিমই অনেকসময় হয়ে ওঠে অগতির গতি। বাড়িতে মাছ, মাংস না থাকলে আমিষ পদ হিসেবে ডিমই (Recipe) রেঁধে ফেলেন অনেকে। আর ছোট থেকে বড় সকলেই ডিমটা বেশ পছন্দও করেন। ডিম দিয়ে যেকোনো রকম পদই রান্নাও হয়ে যায় চটজলদি আর খেতেও বেশ ভালো হয়।
ডিমের রোস্টের সহজ রেসিপি (Recipe)
এখন অবশ্য সবকিছুই স্বাস্থ্যসচেতন ভাবে খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কম তেল মশলায় রান্না করা খাবারই স্বাস্থ্যের দিক দিয়ে ভালো। ডিমই বা বাদ যায় কেন? রইল তেল ছাড়া ডিমের রোস্টের সহজ রেসিপি-

ডিমের রোস্টের উপকরণ:
ডিম- ৬ টি
পেঁয়াজের রস- ৩ টি
আদা বাটার রস- দেড় টেবিল চামচ
কাঁচালঙ্কা- ৪-৫ টি
গোটা গরম মশলা- এক চিমটে
টক দই- ৩ টেবিল চামচ
কিশমিশ- এক মুঠো
গোলমরিচ- স্বাদমতো
তেজপাতা- ২ টি
মাখন বা ঘি- ১ টেবিল চামচ
আরও পড়ুন : নিরামিষের দিনেও ভূরিভোজ, আলু নয়, পটল দিয়ে বানান দম
ডিমের রোস্টের প্রণালী: ডিমগুলি প্রথমে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে সারা গায়ে ফুটো করে নিন। অন্যদিকে কিশমিশ জলে ভিজিয়ে রেখে থেঁতো করে নিন। এবার একটি পাত্রে টক দই, পেঁয়াজ বাটার রস, আদা বাটার রস আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সঙ্গে মিশিয়ে দিন থেঁতো করা কিশমিশ। মিশ্রণটি ঢেলে দিন সেদ্ধ করা ডিমের উপরে। বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিন।
আরও পড়ুন : নথি থাকলেও পাবেন না পিঙ্ক কার্ড, কারা বাতিল হলেন?
এবার কড়াই আঁচে বসিয়ে দিয়ে দিন ঘি বা মাখন (Recipe)। এর মধ্যে দিয়ে দিন থেঁতো করা গোটা গরম মশলা আর তেজপাতা। এবার ডিম সহ মিশ্রণ ঢেলে দিন কড়াইতে। কম আঁচে ধীরে ধীরে কষাতে থাকুন মিশ্রণটা। তেল ছাড়তে শুরু করলে সামান্য চিনি মিশিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ডিমের রোস্ট।













