নিরামিষের দিনেও ভূরিভোজ, আলু নয়, পটল দিয়ে বানান দম

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : পেঁয়াজ রসুনে কষিয়ে আমিষ রান্না খুব একটা কঠিন নয়। কিন্তু নিরামিষের দিনেই গৃহিনীরা পড়েন বিপদে। কী খাবার তুলে দেওয়া যায় পাতে, যা স্বাস্থ্যকর তো হবে, সেইসঙ্গে হবে সুস্বাদু (Recipe)। কিন্তু সবজি দেখে অনেকেই নাক সিঁটকান। সেক্ষেত্রে কী করণীয়?

পটলের দমের নিরামিষ রেসিপি (Recipe)

বছরের বেশিরভাগ সময়ই বাজারে পাওয়া যায় পটল। নিরামিষ খাবারের ক্ষেত্রে পটলের নানান পদ তৈরি করে থাকেন অনেকে। এবার চেখে দেখুন পটলের এক ভিন্ন স্বাদের রেসিপি, পটলের দম।

Potoler Dom recipe for veg days

পটলের দমের উপকরণ:

পটল- ৪০০ গ্রাম

টক দই- ১ টেবিল চামচ

আদা লঙ্কা বাটা- ২ টেবিল চামচ

গোটা জিরে- এক চিমটে

জিরে গুঁড়ো- ১ চা চামচ

ধনে গুঁড়ো- ১ চা চামচ

হলুদ গুঁড়ো- ১ চা চামচ

লঙ্কা গুঁড়ো- আধ চা চামচ

তেজপাতা- ১ টি

শুকনো লঙ্কা- ১ টি

গরম মশলা- আধ চা চামচ

দারচিনি- ১ টুকরো

এলাচ- ১ টি

লবঙ্গ- ১ টি

ঘি- আধ টেবিল চামচ

আরও পড়ুন : ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?

পটলের দমের প্রণালী: প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে দু প্রান্ত অল্প কেটে নিন। কড়াইতে এবার তেল গরম করে হালকা করে ভেজে নিন পটল। এরপর নুন দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিন। ভাজা পটল (Recipe) তুলে রেখে ওই তেলেই দিয়ে দিন তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে ফোরন দিয়ে তারপর দিয়ে দিন আদা কাঁচালঙ্কা বাটা।

আরও পড়ুন : যাত্রীদের নিরাপত্তায় বড় উদ্যোগ, দীর্ঘদিনের দাবি মেনে বালি হল্ট স্টেশনের আমূল ভোলবদল

কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিন গুঁড়ো মশলা আর নুন। ভালো করে কষিয়ে মিশিয়ে দিন ফেটানো টক দই। কিছুটা জল দিয়ে আর চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষান। এবার ঝোলের জন্য দেড় কাপ জল দিন। ঝোল কিছুটা ফুটে উঠলে দিয়ে দিন ভাজা পটল। আরও কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা গুঁড়ো আর ঘি ছড়িয়ে নামিয়ে নিন।