বাংলাহান্ট ডেস্ক : শিয়ালদহ ডিভিশনের বালি হল্ট স্টেশনে এবার আসছে বড় পরিবর্তন। যাত্রীরা যাতে আরও নিরাপদে, আরামদায়ক ভাবে যাতায়াত করতে পারে তার জন্য প্ল্যাটফর্ম আরও উঁচু করার কাজ সম্পন্ন করল রেল (Indian Railways)। স্টেশনের সামগ্রিক পরিকাঠামোও বদল করতে চলেছে ভারতীয় রেল।
বালি হল্ট স্টেশনে বড় বদল রেলের (Indian Railways)
আসলে এতদিন ধরে প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরার মধ্যে উচ্চতার ফারাক ছিল অনেকটাই বেশি। শিশু, প্রবীণ নাগরিক এবং মহিলা যাত্রীদের বড় অসুবিধায় পড়তে হত এর জেরে। এই সমস্যা নিয়ে নিত্য যাত্রীদের মধ্যে দীর্ঘদিন ধরে ছিল ক্ষোভ। অবশেষে এ বিষয়ে নড়েচড়ে বসল রেল।

কী কী বদল আনা হয়েছে: প্ল্যাটফর্ম নির্ধারিত মান অনুযায়ী উঁচু করে দেওয়ায় অবশেষে এই সমস্যার সমাধান হল। বেশ কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে এই স্টেশনে। ২ নম্বর প্ল্যাটফর্ম উঁচু করার সঙ্গে সঙ্গে ২ মিটার চওড়াও করা হয়েছে। ১ নম্বর প্ল্যাটফর্মেও (Indian Railways) ৩ মিটার চওড়া উঁচু অংশ তৈরি করা হয়েছে। শুধু তাই নয়, যাত্রীদের বসার সুবিধার জন্য দুই প্ল্যাটফর্ম মিলিয়ে ২০ টি নতুন বেঞ্চও বসানো হয়েছে।
আরও পড়ুন : ভরা মরশুমেও হাত খালি মৎস্যজীবীদের, ইলিশের যোগান নেই কেন বাজারে?
পানীয় জলের ব্যবস্থা: প্ল্যাটফর্মে যাতে পরিশ্রুত পানীয় জল পান যাত্রীরা, তার জন্য ওয়াটার বুথ চালু করা হয়েছে। এছাড়া ২ নম্বর প্ল্যাটফর্মে একটি নতুন শৌচাগার কমপ্লেক্স তৈরি করা হয়েছে। স্টেশনের সৌন্দর্যায়নের দিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। মেঝে জুড়ে টাইলস এবং কোটা পাথর বসানোর কাজ চলছে প্ল্যাটফর্মে।
আরও পড়ুন : সাদার বদলে হলুদ আলো, স্টেনলেস স্টিলের সিট, অত্যাধুনিক ICF মেধা ৮০০ রেক মেট্রোয়
বালি হল্ট সহ সমস্ত শিয়ালদহ ডিভিশন জুড়ে মোট ৫০ টি ফুটওভার ব্রিজের অনুমোদনও দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বালি হল্টের পাশাপাশি আরও ২০ টি স্টেশনে অগ্রাধিকারের ভিত্তিতে চলছে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ।













