বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দলের (Indian Cricket Team) প্রধান কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) পরপর ট্রফি জিতলেও তাকে নিয়ে অভিযোগের অভাব নেই ভক্তদের মধ্যে। অনেকেই তার বদলে প্রাক্তন ভারতীয় তারকা ভিভিএস লক্ষ্মণকে (VVS Laxman) ভারতের কোচ হিসেবে দেখতে চেয়েছিলেন। কিন্তু ভারতকে সাফল্য দেওয়া গম্ভীরকে আচমকাই দল থেকে ছেঁটে ফেলা সম্ভব নয়। তাই সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) তাকে ভারতের ডিরেক্টর অফ ক্রিকেট (Director of Cricket) পদে নিয়োগ করা হতে পারে।
ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটে ডিরেক্টর অফ ক্রিকেট পদটি দেখা যায়নি। এই পদের গুরুত্ব বা এই পদে আসীন ব্যক্তির ক্ষমতা সম্পর্কে কোনও সম্যক ধারণা ছিল না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। কিন্তু আন্দাজ করা যাচ্ছিলো যে লক্ষ্মণ যদি এই পদে আসেন তাহলে নির্বাচক প্রধান অজিত আগারকার। ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকেও জবাবদিহি করতে হতো তার কাছে।

কিন্তু ৩রা সেপ্টেম্বর আয়োজিত বোর্ড মিটিংয়ে লক্ষ্মণকে বা এই বিশেষ পদটি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেই খবর পাওয়া যাচ্ছে। যা কিছুই হয়ে যাক না কেন, আরও এক বছর নির্বাচক প্রধান হিসেবে থেকে যাবেন আগারকার। ২০২৭ বিশ্বকাপের আগে গৌতম গম্ভীরের পরিবর্ত খোঁজারও কোনও পরিকল্পনা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের।
আরও পড়ুন: কেন ভারতের চেয়ে ইংল্যান্ডে বেশি সময় কাটান বিরাট কোহলি? সামনে এলো বড় সত্যি
অনেকেই মনে করছেন যে এই সিদ্ধান্তের ফলে ভারতীয় ক্রিকেটের ক্ষতি হলো। গম্ভীর পরপর আইসিসি ট্রফি জিতলেও সাম্প্রতিক অতীতে ভারতের টেস্ট ফরম্যাটে পারফরম্যান্স একেবারেই সন্তোষজনক নয়। অপরদিকে আগারকারের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে বেশ কিছু যোগ্য ক্রিকেটারকে তিনি ভারতীয় স্কোয়াডে সুযোগ দিচ্ছেন না। এহেন সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় ক্ষতি করতে পারে ভারতীয় ক্রিকেটের।
আরও পড়ুন: ২০২৭ বিশ্বকাপে ভারতকে সুবিধা দিতে বিশেষ উদ্যোগ BCCI-এর! খুশি ভক্তরা
আপাতত আসন্ন ওডিআই বিশ্বকাপকেই পাখির চোখ করে এগোতে চায় বিসিসিআই। মূলত দক্ষিণ আফ্রিকার মাটিতে আয়োজিত হতে চলা এই টুর্নামেন্টে যাতে ভারত সম্পূর্ণ প্রস্তুত হয়ে মাঠে নামতে পারে তারজন্য আগামী বছর প্রোটিয়াদের বিরুদ্ধে একটি ৪ থেকে ৬ ম্যাচের ওডিআই সিরিজ আয়োজনেরও চেষ্টা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।













