উৎসবের মরসুমে রেলে সুখবর! মেয়াদ বাড়ল ২ জোড়া ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেনের

Published on:

Published on:

Indian Railways festive season tenure of two pairs of special trains extended
Follow

বাংলা হান্ট ডেস্ক: আসন্ন উৎসবে মরসুমে অতিরিক্ত যাত্রার সুযোগ দিতে এবং যাত্রীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চালানো সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (Indian Railways)। এই উৎসবের মরসুমে ফেস্টিভাল স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বাড়াল উত্তর পূর্ব রেলওয়ে। এক নজরে দেখে নিন তার মধ্যে কোন কোন স্পেশাল ট্রেনগুলি রয়েছে।

উৎসবের মরসুমে স্বস্তি বাড়ল ২ জোড়া স্পেশাল ট্রেনের মেয়াদ (Indian Railways)

এর মধ্যে রয়েছে ০৯১৮৯/০৯১৯০ (মুম্বই সেন্ট্রাল–কাটিহার–মুম্বই সেন্ট্রাল) এবং ০৪১২৭/০৪১২৮ (কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি–কানপুর সেন্ট্রাল) ফেস্টিভ্যাল স্পেশাল।ম্বই সেন্ট্রাল–কাটিহার ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন (Indian Railways)।

Indian Railways festive season tenure of two pairs of special trains extended

আরও পড়ুন: চিনি ছাড়াই চায়ে আসবে মিষ্টি স্বাদ! ফোটানোর সময় শুধু দিন এই উপকরণ

এছাড়াও ট্রেন নম্বর ০৯১৮৯ মুম্বই সেন্ট্রাল–কাটিহার ফেস্টিভ্যাল স্পেশাল ৫ ও ১২ সেপ্টেম্বর, ১৭, ২৪ ও ৩১ অক্টোবর এবং ৭ ও ১৪ নভেম্বর ২০২৬—এই সাত দিনে অতিরিক্ত সাতটি ট্রিপ চালাবে।

ফেরার পথে ট্রেন নম্বর ০৯১৯০ কাটিহার–মুম্বই সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ৮ ও ১৫ সেপ্টেম্বর, ২০ ও ২৭ অক্টোবর এবং ৩, ১০ ও ১৭ নভেম্বর ২০২৬—এই সাত দিনে অতিরিক্ত সাতটি ট্রিপ করবে।কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশাল।

ট্রেন নম্বর ০৪১২৭ কানপুর সেন্ট্রাল–গুয়াহাটি ফেস্টিভ্যাল স্পেশাল ১০ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৪টি ট্রিপ চালাবে।
ফেরার পথে ট্রেন নম্বর ০৪১২৮ গুয়াহাটি–কানপুর সেন্ট্রাল ফেস্টিভ্যাল স্পেশাল ১১ সেপ্টেম্বর থেকে ১১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অতিরিক্ত ১৪টি ট্রিপ করবে (Indian Railways)।