বাংলা হান্ট ডেস্ক: মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬ (Global Fintech Fest 2026)-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) স্পষ্ট জানিয়েছেন যে, কঠিন সময়ে ভারতের (India) প্রতি আস্থা বেড়েছে। বিশ্ব এখন সংঘাত ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তেলের দাম নিয়েও উত্তেজনা তুঙ্গে। তা সত্ত্বেও ভারত ৭.৮ শতাংশ বৃদ্ধির হারে এগিয়ে চলেছে।
Global Fintech Fest 2026-এ কী জানালেন প্রধানমন্ত্রী মোদী?
তিনি বলেন, ‘UPI ছাড়া ফিনটেক নিয়ে যেকোনও আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। গত ২৫ অগাস্ট UPI ১০ বছর পূর্ণ করেছে। আমি বলতাম যে আপনার ব্যাঙ্ক হাতের মুঠোয় চলে আসবে। তখন কিছু মানুষ ভাবত এটা অসম্ভব। UPI এখন আর শুধু ভারতেই সীমাবদ্ধ নয়; বরং ভারতের UPI এখন বিশ্বের ১১ টি দেশে কাজ করে।’
Addressed the Global FinTech Fest 2026 in Mumbai.
Spoke about India’s remarkable FinTech journey and the success of UPI.
Called for:
Expanding UPI’s global footprint.
Taking FinTech beyond payments to credit, insurance, savings, investments and pensions.
Harnessing Agentic… pic.twitter.com/gm7j7gH81B
— Narendra Modi (@narendramodi) September 8, 2026
ভারত ৭.৮ শতাংশ হারে গ্রো করছে: মুম্বাইয়ে গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬-এ ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘কঠিন সময়ে ভারতের প্রতি আস্থা বেড়েছে। বিশ্ব এখন সংঘাত ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। তেল নিয়ে বিশ্বে উত্তেজনা ছিল। তারপরেও ভারত ৭.৮ শতাংশ বৃদ্ধির হারে এগিয়েছে। এই আত্মবিশ্বাস আপনাদের মধ্যেই স্পষ্ট।’
আরও পড়ুন: Starlink থেকে শুরু করে Jio! স্যাটেলাইট ইন্টারনেটের পথ হল প্রশস্ত, স্পেকট্রামের প্রসঙ্গে বড় আপডেট
UPI আর শুধু ভারতেই সীমাবদ্ধ নয়: এছাড়াও, প্রধানমন্ত্রী বলেন, ‘UPI আর শুধু ভারতেই সীমাবদ্ধ নয়; ভারতের ইউপিআই এখন বিশ্বের ১১টি দেশে চালু রয়েছে। নীতি ও প্রশাসনে আমার সম্পৃক্ততার ২৫ বছর পূর্ণ হয়েছে। মোদী মাইলফলক উদযাপন করার মতো মানুষ নন। আমি আনন্দিত যে এখানে আরও একটি হ্যাটট্রিক অর্জিত হয়েছে। ২০২৪ সালে তৃতীয়বারের মতো সরকার গঠনের মাধ্যমে এই হ্যাটট্রিক অর্জিত হয়েছিল, এবং এই হ্যাটট্রিকটি হল আপনাদের সকলের মাঝে থাকা। গ্লোবাল ফিনটেক ফেস্টে এটি আমার টানা তৃতীয় বছর।’
আরও পড়ুন: 5G-র পর শুরু হয়ে গেল 6G-র প্রস্তুতি! আমেরিকা-সহ ২৪ টি দেশের সঙ্গে হাত মেলাল ভারত
প্রধানমন্ত্রী জানান, ‘এই হ্যাটট্রিক দেখিয়ে দেয় যে, বিকশিত ভারতের জন্য আপনারা কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের কাজ কতটা জরুরি। যতবারই আমি এখানে আসি, আরও বেশি তরুণ দেখি। আমি আরও বেশি শক্তি অনুভব করি। আমি সম্ভাবনার পরিধি প্রসারিত হতে দেখি। এটা স্পষ্ট যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা বাড়ছে। স্বপ্নগুলো আরও সাহসী হয়ে উঠছে, আর তাই বিকশিত ভারতের ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসও আরও দৃঢ় হচ্ছে।’













